গোরু চড়াতে গিয়ে চিতাবাঘের হামলায় জখম নাবালক

শেষ আপডেট:

বীরপাড়া: গোরু চড়াতে যাওয়ার পথে চিতাবাঘের হামলায় জখম হল এক নাবালক। সোমবার বেলা আড়াইটে নাগাদ ঘটনাটি ঘটেছে আলিপুরদুয়ার জেলার ফালাকাটা ব্লকের শিশাবাড়ি-সরুগাঁও এলাকায়। জখম নাবালকের নাম মহবুল আলম। সে খগেনহাট নাথুনি সিং হাইস্কুলের ষষ্ঠ শ্রেণির ছাত্র। বর্তমানে সে বীরপাড়া রাজ্য সাধারণ হাসপাতালে চিকিৎসাধীন।

পারিবারিক সূত্রের খবর, গোরু চড়াতে যাওয়ার সময় দলগাঁও চা বাগানের দলমনি ডিভিশন থেকে একটি চিতাবাঘ বেরিয়ে ওই নাবালককে আক্রমণ করে। স্থানীয়দের অভিযোগ, এলাকায় প্রায়ই চিতাবাঘ দেখা যায়। মাঝেমাঝেই গ্রামবাসীদের গোরু, ছাগল চিতাবাঘের পেটে যায়। বন দপ্তর সূত্রের খবর, ওই চা বাগানে চিতাবাঘ রয়েছে। জলপাইগুড়ি ডিভিশনের দলগাঁওয়ের রেঞ্জার ধনঞ্জয় রায় জানান, এলাকায় নজর রাখা হচ্ছে।

Kuhelika Barman
Kuhelika Barmanhttps://uttarbangasambad.com/
Kuhelika Barman is working as Sub Editor Since 2016. Presently she is attached with Uttarbanga Sambad Digital. She is involved in Copy Editing, Uploading in website and various social media platforms.

Share post:

Popular

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:

More like this
Related

Bhawanipore Election Result | ভবানীপুরে ২৬৭ বুথের ২০৭টিতেই দাপট পদ্মর! নিজের ওয়ার্ডেই শুভেন্দুর কাছে পরাস্ত মমতা

উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক: বাংলার রাজনীতিতে এক অভূতপূর্ব ও...

Mathabhanga | ভোট মিটতেই ‘নিখোঁজ’! ১৫ দিন ধরে দেখা নেই সভাপতির, শুনশান কার্যালয়, তুঙ্গে জনক্ষোভ

বুল নমদাস, নয়ারহাট: ভোটপর্ব মিটে গিয়েছে। কিন্তু ভোটগণনার দিন...

Fake building plan scam | দিনহাটা পুরসভার ভুয়ো বিল্ডিং প্ল্যান পাশচক্র! শিকার খুঁজতে এলাকায় ‘রেইকি’

প্রসেনজিৎ সাহা, দিনহাটা: দিনহাটায় (Dinhata) এখন সবচেয়ে চর্চিত বিষয়...