প্রবল ঝোড়ো হাওয়া-বৃষ্টি, থমকে গেল অভিষেকের কনভয়, ভাঙল সভামঞ্চ

শেষ আপডেট:

ভাতার: প্রবল ঝড়-বৃষ্টিতে আটকে গেল তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কনভয়। সোমবার বর্ধমানের ভাতারে ঘটনাটি ঘটেছে। ‘তৃণমূলে নবজোয়ার’ কর্মসূচিতে বর্তমানে বর্ধমানে রয়েছেন অভিষেক। এদিন ভাতারে রোড-শো শেষ করে মঙ্গলকোটের নতুনহাটে সভা করতে যাচ্ছিলেন তিনি। সেই সময় প্রবল ঝড়-বৃষ্টি শুরু হয়। ওই পথে গাছ, বিদ্যুতের খুঁটিও ভেঙে পড়ে। এরফলে ভাতারের রাস্তাতেই আটকে যায় তৃণমূল নেতার কনভয়। সূত্রের খবর, প্রায় এক ঘণ্টা আটকে থাকেন অভিষেক। অন্যদিকে, ঝড়ের তাণ্ডবে সভামঞ্চও ভেঙে গিয়েছে। যার ফলে আর সভা হবে কিনা, তা নিশ্চিত নয়।

এদিকে, কলকাতা সহ রাজ্যের বেশ কয়েকটি জেলায় বজ্রবিদ্যুৎ সহ ঝড়-বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। সোমবার থেকে শনিবার পর্যন্ত ঝড়বৃষ্টি চলবে। পূর্বাভাস মতো এদিন বিকেল থেকেই বর্ধমানে সহ কয়েকটি জেলায় বৃষ্টি শুরু হয়েছে। সেই সঙ্গে বইছে ঝোড়ো হাওয়ায়। এদিন ঝড়ের মধ্যেই আটকে পড়েন অভিষেক।

Web Desk
Web Deskhttps://uttarbangasambad.com/
Uttarbanga Sambad is leading online news publisher in West Bengal. Every single article post checked after verify and fact checking by our own staff.

Share post:

Popular

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:

More like this
Related

Abhishek Banerjee | আর ‘প্রভাব প্রদর্শন’ নয়! অভিষেকের ‘জেড প্লাস’ নিরাপত্তা কাড়ল রাজ্য

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ রাজ্যের প্রশাসনিক চিত্রপটে আমূল পরিবর্তনের...

Sujit Bose | প্রাক্তন দমকলমন্ত্রী সুজিত বসুকে গ্রেপ্তার করল ED

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ পুর-নিয়োগ দুর্নীতি মামলায় গ্রেপ্তার করা...

AAP | পঞ্জাবে ‘আপ’-এর ঘরে বড়সড় ভাঙন! বিজেপিতে যোগ দিলেন মুখ্যমন্ত্রী ভগবন্ত মানের ভাই জ্ঞান সিং

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ পঞ্জাবের রাজনীতিতে বড়সড় রদবদল। খোদ...

Durgapur | দুর্গাপুরের সিটি সেন্টারে নামী হোটেলে তাণ্ডব! বিজেপি ঘনিষ্ঠদের বিরুদ্ধে মারধর ও লুটপাটের অভিযোগ

দুর্গাপুর: ভরদুপুরে দুর্গাপুরের (Durgapur) সিটি সেন্টারের এক নামী হোটেল...