Road Construction | রাস্তা তৈরিতে অনিয়মের অভিযোগ, সরব জনপ্রতিনিধি

শেষ আপডেট:

নৃসিংহপ্রসাদ গঙ্গোপাধ্যায়, কুমারগ্রাম: কুমারগ্রাম ব্লকের দুর্গাবাড়ি মোড় থেকে উত্তর হলদিবাড়ি জলদাপাড়া পর্যন্ত প্রায় আড়াই কিলোমিটার পেভার্স ব্লকের রাস্তা তৈরি করছে উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তর। এই রাস্তা তৈরিতে (Road Construction) অনিয়মের অভিযোগে সরব হয়েছেন কুমারগ্রাম পঞ্চায়েত সমিতির বিরোধী দলনেতা নলিত দাস। শুক্রবার তিনি অনিয়মের প্রতিবাদে নির্মীয়মাণ রাস্তায় বসে পড়েন। ফলে কিছুক্ষণের জন্য রাস্তার কাজ বন্ধ হয়ে যায়। খবর পেয়ে কুমারগ্রাম পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি সামাল দেয়। উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের ইঞ্জিনিয়ার শুভ সরকার মোবাইলে নলিতবাবুর সঙ্গে কথা বলেন। তিনি দু’তিনদিনের মধ্যে সেখানে পৌঁছে সরেজমিনে তদন্তের আশ্বাস দেন। এরপরই পরিস্থিতি স্বাভাবিক হয়।

নলিত দাসের অভিযোগ, রাস্তার কাজের বিবরণ দিয়ে তথ্য সহ ডিসপ্লে বোর্ড বসানো হয়নি। ইঞ্জিনিয়ারকে কাজের জায়গায় দেখা যাচ্ছে না। বারবার জানতে চাইলেও প্ল্যান এস্টিমেটে কীভাবে রাস্তা তৈরির বিষয়গুলি ধরা আছে সেটা দেখাচ্ছে না বরাতপ্রাপ্ত ঠিকাদারি সংস্থা। নিজেদের খেয়ালখুশিমতো কাজ করছে। সম্প্রতি বিষয়টি কুমারগ্রামের বিডিওকে লিখিতভাবে জানানো হয়েছে। তারপর দুইদিন কাটলেও ডিসপ্লে বোর্ড লাগানো নিয়ে কর্তৃপক্ষের কোনও হেলদল নেই। তাই তিনি রাস্তায় বসে প্রতিবাদে জানান। এতদিন তো ইঞ্জিনিয়ার ফোনেও কথা বলতে চাননি। এদিন বাধ্য হয়ে কথা বলেছেন। আগামী সোমবার প্ল্যান এস্টিমেট নিয়ে আসার কথা জানিয়েছেন। শিডিউল মেনে রাস্তা তৈরির আশ্বাস দিয়েছেন। কথামতো কাজ না হলে, এই অনিয়মের বিরুদ্ধে বড়সড়ো প্রতিবাদ গড়ে তুলব।

স্থানীয় বাসিন্দা রামপ্রসাদ ছেত্রী বলেন, আমরা উপভোক্তা। সরকার কত টাকা বরাদ্দ করছে? কীভাবে রাস্তা তৈরি হবে? প্ল্যান এস্টিমেটে কী কী ধরা রয়েছে? সেসব তথ্য আমাদের জানার অধিকার রয়েছে। অথচ প্রায় দু’সপ্তাহ ধরে কাজের বরাতপ্রাপ্ত ঠিকাদারি সংস্থা নিজেদের খেয়ালখুশিমতো কাজ করছে। আমাদের কথার কোনও তোয়াক্কাই করছে না। ডিসপ্লে বোর্ডও বসাচ্ছে না। এমন অনিয়মের প্রতিবাদ জরুরি।

Mouli Majumder
Mouli Majumderhttps://uttarbangasambad.com
Mouli Majumder is working as Trainee Sub Editor. Presently she is attached with Uttarbanga Sambad Online. Mouli is involved in Copy Editing, Uploading in website.

Share post:

Popular

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:

More like this
Related

CPM | মমতার জোটের ডাক প্রত্যাখান বামেদের! দুর্নীতিগ্রস্তদের জায়গা নেই, স্পষ্ট বার্তা সেলিমের

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: রাজ্যে রাজনৈতিক পালাবদলের পর উত্তপ্ত...

Raiganj | রায়গঞ্জ মেডিকেলে বিদ্যুৎ বিপর্যয়: বন্ধ অক্সিজেন প্ল্যান্ট, বাড়ছে উদ্বেগ

বিশ্বজিৎ সরকার,রায়গঞ্জ: ভোররাতে বড়সড় বিদ্যুৎ বিভ্রাট। আর তার জেরেই...

Shaktigarh | ২১ জুলাইয়ের ‘রেকর্ড’ ভাঙল ৯ মে! শুভেন্দুর শপথে মিষ্টিমুখ করতে শক্তিগড়ে জনজোয়ার

প্রদীপ চট্টোপাধ্যায়,বর্ধমান: বাংলার রাজনীতিতে বইছে পরিবর্তনের হাওয়া। দীর্ঘ দেড়...

West Bengal Assembly | বিধানসভায় তৃণমূলের বিরোধী দলনেতা শোভনদেব, ডেপুটি দুই মহিলা মুখ!

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: ২০২৬-এর নির্বাচনী লড়াইয়ে কার্যত ধুয়ে...