Rihanna | অনন্ত-রাধিকার প্রাক-বিবাহ অনুষ্ঠানে গাইবেন রিহানা, পারিশ্রমিক কত জানেন?

শেষ আপডেট:

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ ভারত তথা বিশ্বের অন্যতম ধনকুবের মুকেশ আম্বানির(Mukesh Ambani) ছোট ছেলের বিয়ে বলে কথা, আয়োজন যে হবে আকাশছোঁয়া তা বলাইবাহুল্য। আগামী ১২ জুলাই চারহাত এক করতে চলেছেন অনন্ত আম্বানি ও রাধিকা মার্চেন্ট। তাই বিয়ের চারমাস আগেই শুরু হয়ে গিয়েছে উৎসব। ১ থেকে ৩ মার্চ গুজরাটের জামনগরে বিলাসবহুলভাবে অনুষ্ঠিত হবে অনন্ত-রাধিকার প্রাক-বিবাহ অনুষ্ঠান। আর এই অনুষ্ঠানেই এক ছাদের নীচে আসতে চলেছেন বলিউড-হলিউডের তারকারা। বলিউডের(Bollywood) শাহরুখ-সলমন থেকে শুরু করে রণবীর, অর্জুন, দীপিকা, আলিয়ারা তো উপস্থিত থাকবেনই তবে অনুষ্ঠানের মূল আকর্ষণ হিসেবে মঞ্চে গান গাইবেন হলিউডের(Hollywood) বিখ্যাত পপ গায়িকা রিহানা(Rihanna)।

ইতিমধ্যেই বৃহস্পতিবার নিজের টিম ও সরঞ্জাম নিয়ে জামনগরে এসে পৌঁছেছেন গায়িকা। অনন্ত-রাধিকার প্রাক-বিবাহ অনুষ্ঠানে ঠিক কোন গানগুলি রিহানা গাইবেন সেই লিস্ট প্রকাশ্যে না এলেও তাঁর জনপ্রিয় গান ‘ডায়মন্ডস’ গাইবেন বলে শোনা যাচ্ছে। আর এই অনুষ্ঠানে গান গাওয়ার জন্য নজরকাড়া পারিশ্রমিকও নিচ্ছেন রিহানা। জানা গিয়েছে, জামনগরে অনন্ত-রাধিকার প্রাক-বিবাহ অনুষ্ঠানে পারফর্ম করার জন্য ৮-৯ মিলিয়ন ডলার পারিশ্রমিক নেবেন তিনি। ভারতীয় মুদ্রায় যা প্রায় ৬৬ থেকে ৭৪ কোটি টাকা।

তবে আম্বানিদের বিয়েতে আন্তর্জাতিক মানের সংগীতশিল্পীর আগমন এই প্রথম নয়। এর আগে ২০১৮ সালে মুকেশ-নীতার মেয়ে ইশা আম্বানি ও আনন্দ পিরামলের সংগীতে গান গেয়েছিলেন বেয়ন্সে। শোনা গিয়েছিল, সেই সময়ে প্রায় ৩৩ কোটি টাকা পারিশ্রমিক নিয়েছিলেন তিনি।

Sourav Roy
Sourav Royhttps://uttarbangasambad.com
Sourav Roy is a working Journalist since 2013. He already worked in many leading media houses in this few years. Sourav presently working in Uttarbanga Sambad as a Journalist & Sub Editor of Digital Desk from March 2019 in Siliguri, West Bengal.

More like this
Related

Akshay Kumar | ‘বাবাকে বাঁচান!’, বুথের বাইরে অক্ষয়ের পা জড়িয়ে আকুতি তরুণীর, পালটা যা করলেন অভিনেতা…

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: বৃহন্মুম্বই পুরনিগমে (বিএমসি) নির্বাচনের (Mumbai...

Amal Chowdhury | হারিয়ে গেল মহালয়ার সেই অট্টহাসি, প্রয়াত পর্দার ‘মহিষাসুর’ অমল চৌধুরী

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: শোকের ছায়া বিনোদন জগতে। শেষ...

Arghya Sen | রবীন্দ্রসংগীতের এক যুগের অবসান, ৯০ বছর বয়সে অমৃতলোকে পাড়ি দিলেন শিল্পী অর্ঘ্য সেন

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: বাংলা সংগীত জগতে নক্ষত্রপতন। রবীন্দ্রসংগীতের...

Karimul Haque Health Update | হৃদরোগে আক্রান্ত ‘অ্যাম্বুল্যান্স দাদা’, হাসপাতালে ছুটে গেলেন দেব; কেমন আছেন করিমুল হক?

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: তিনি বাস্তবের নায়ক। যাঁর বাইক...