শুক্রবার, ৬ মার্চ, ২০২৬

‘তোর কষ্ট হচ্ছে মা?’, তিহাড়ে কান্নায় ভেঙে মেয়েকে প্রশ্ন অনুব্রতর

শেষ আপডেট:

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: তিহাড় জেলের অফিসে দ্বিতীয়বারের জন্য দেখা হল অনুব্রত মণ্ডল ও মেয়ে সুকন্যার। সোমবার মেয়েকে দেখে আবেগ ধরে রাখতে পারলেন না কেষ্ট। কান্নায় ভেঙে পড়লেন বাবা-মেয়ে। সূত্রের খবর, মেয়েকে দেখেই অনুব্রত প্রশ্ন করেন, ‘তোর কষ্ট হচ্ছে মা?’ এরপরই মেয়েকে আশ্বাস দিয়ে বাবা বলেন, ‘সব ঠিক হয়ে যাবে। চিন্তা করিস না।’

জেল সূত্রে জানা গিয়েছে, অনুব্রত ও মেয়ে সুকন্যার মধ্যে প্রায় মিনিট ২৫ কথা হয়। এদিন মেয়ে অনুব্রতকে জানান, তিনি বারবার চেষ্টা করেছিলেন অনুব্রতর সঙ্গে তিহাড়ে দেখা করতে। কিন্তু অনুমতি মেলেনি। তারপর তাঁকে জিজ্ঞাসাবাদ করতে ডেকে অসহযোগিতার অভিযোগ তুলে গ্রেপ্তার করে কেন্দ্রীয় এজেন্সি।

প্রসঙ্গত, অনুব্রত ও সুকন্যার পৃথক মামলায় দিল্লির রাউস অ্যাভিনিউ আদালত জুলাই পর্যন্ত জেল হেপাজতের নির্দেশ দিয়েছে। তারমধ্যেই এদিন তিহাড়ের কার্যালয়ে দ্বিতীয়বারের জন্য দেখা হল বাবা-মেয়ের। এর আগের দিন মেয়েকে অনুব্রত বলেছিলেন, ‘কেন দিল্লি এলি! দিল্লি না এলে ওরা তোকে গ্রেপ্তার করত না।’ জানা গিয়েছে, এদিনও সুকন্যাকে একই কথা বলেন অনুব্রত। মেয়ে তাঁকে বলেন, ‘বারবার নোটিশ পাঠাচ্ছিল। না এসে উপায় ছিল না।’

Kuhelika Barman
Kuhelika Barmanhttps://uttarbangasambad.com/
Kuhelika Barman is working as Sub Editor Since 2016. Presently she is attached with Uttarbanga Sambad Digital. She is involved in Copy Editing, Uploading in website and various social media platforms.

Share post:

Popular

More like this
Related

Chandrababu Naidu | দ্বিতীয় সন্তান নিলেই মিলবে ২৫ হাজার! রাজ্যে জন্মহার বাড়াতে চন্দ্রবাবু নাইডুর অভিনব প্রস্তাব

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: রাজ্যে ক্রমশ কমছে জন্মহার, যা...

Sukhoi Su-30 | অসমে ভেঙে পড়ল বায়ুসেনার সুখোই-৩০ যুদ্ধবিমান: নিহত ২ পাইলট!

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: প্রশিক্ষণ চলাকালীন ভয়াবহ দুর্ঘটনা।অসমের কার্বি...

Russian Oil | মধ্যপ্রাচ্যে উত্তেজনা: ভারতীয় রিফাইনারিদের জন্য রুশ তেল ক্রয়ে ৩০ দিনের ‘সাময়িক ছাড়’ ঘোষণা আমেরিকার

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ বিশ্বজুড়ে জ্বালানি তেলের বাজারে অস্থিরতা...

T20 World Cup | রুদ্ধশ্বাস জয়ে টি-২০ বিশ্বকাপের ফাইনালে ভারত! রবিবাসরীয় মেগা ফাইনালে প্রতিপক্ষ কিউয়িরা

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ ঘরের মাঠে ইতিহাস গড়ার পথে...