Balurghat | বালুরঘাটে মোবাইলের দোকানে চুরির কিনারা, উদ্ধার মূল্যবান সামগ্রী, গ্রেপ্তার ২

শেষ আপডেট:

বালুরঘাটঃ এক সপ্তাহের মধ্যেই মোবাইলের দোকানে চুরির ঘটনার কিনারা করল পুলিশ। চুরির ঘটনাটি ঘটেছিল বালুরঘাট থানার অধীন  ভাটপাড়া গ্রাম পঞ্চায়েতের বঙ্গি দাসপাড়া এলাকায়। সেই ঘটনার তদন্তে নেমে পুলিশ উদ্ধার করেছে বেশ কিছু চুরি যাওয়া সামগ্রী। চুরির অভিযোগে এখনও পর্যন্ত গ্রেপ্তার করা হয়েছে দুই যুবককে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, গত ১৮ ফেব্রুয়ারি রাতে বালুরঘাটের ভাটপাড়া এলাকার একটি মোবাইলের দোকানে চুরির ঘটনা ঘটে। চুরি যায় দোকানের প্রায় ৫০ হাজার টাকার সামগ্রী। বালুরঘাট থানায় চুরির অভিযোগ দায়ের করেন দোকান মালিক সুরজ মহন্ত৷ এই ঘটনার তদন্তে নেমে গত ২০ ফেব্রুয়ারি চুরির অভিযোগে পুলিশ গ্রেপ্তার করে সমীর দাস ও চঞ্চল মহন্ত নামে এলাকারই দুই যুবক। পুলিশ ধৃতদের হেপাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করে উদ্ধার করে চুরি যাওয়া চারটি মোবাইল, তিনটি স্মার্ট ওয়াচ সহ অন্যান্য সামগ্রী। যদিও চুরির সবটা এখনও উদ্ধার হয়নি। শনিবার দুই অভিযুক্তকে তোলা হয়েছে বালুরঘাট জেলা আদালতে। ফের পাঁচ দিনের পুলিশি হেপাজত চাওয়া হয়েছে। এই চুরির চক্রে আর কেউ জড়িত রয়েছে কি না তা খতিয়ে দেখছে বালুরঘাট থানার পুলিশ।

Sandip Sarkar
Sandip Sarkarhttps://uttarbangasambad.com/
Sandip Sarkar Reporter based in Darjeeling district of West bengal. He Worked in Various media houses for the last 22 years, presently working in Uttarbanga Sambad as Sr Sub Editor.

Share post:

Popular

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:

More like this
Related

NBSTC | অচল হওয়ার মুখে এনবিএসটিসি! সরকারি এক নির্দেশিকায় কি থমকে যাবে উত্তরবঙ্গের চাকা?

দেবদর্শন চন্দ, কোচবিহার: অবসরপ্রাপ্ত কর্মীদের পুনর্বহালের ক্ষেত্রে রাজ্য সরকারের...

Siliguri | শিলিগুড়িতে রং বদলাচ্ছে ‘সিন্ডিকেট’! পতাকা পাল্টে কি আরও শক্তিশালী হচ্ছে বাস্তবের প্রমোদ প্রধানরা?

শমিদীপ দত্ত, শিলিগুড়ি: ভূতের ভবিষ্যৎ সিনেমার সেই প্রমোদ প্রধানকে...

Chanchal College Disciplinary Guidelines | বহিরাগত প্রবেশে ‘নো এন্ট্রি’, পরিচয়পত্র বাধ্যতামূলক; চাঁচল কলেজে ফিরছে পঠনপাঠনের সুষ্ঠু পরিবেশ

সামসী: রাজ্যে ক্ষমতার পালাবদলের পর মালদার চাঁচল কলেজের নিরাপত্তা...