গরমে খাওয়ার বিষয়ে সাবধান! পেটের খেয়াল রাখতে কোন পানীয় খাবেন?

শেষ আপডেট:

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: সকাল হতেই সূর্য যেন মাথার ওপর চলে আসে। তারপর ঘাম, গলা শুকানো, শুষ্ক ত্বক নানান ধরণের সমস্যা দেখা যায়। বারবার ফ্রিজের ঠান্ডা জল খেতে ইচ্ছে করে। তাই বাড়ি ফিরে প্রায় প্রত্যেকেই আগেই ফ্রিজের দিকে ছুটে যায়। কিন্তু সেটা করা একদমই উচিত নয়। তাতে চট করে ঠান্ডা লেগে যেতে পারে। এছাড়া এই তাপপ্রবাহে খাওয়া দাওয়াও ভীষণ সাবধানে করা উচিত। বেশি তেল মশলা দেওয়া খাবার পেটের জন্য ভীষণ খারাপ।

অনেকেই গরম থেকে আরাম পেতে টক দই ভালোবাসেন। কেউ ঘোল, লস্যি আবার ভাত, চিড়ের সঙ্গে টক দই খান। তবে দইয়ের থেকেও ঘোল বেশি উপকারী শরীরের পক্ষে। দই দিয়েই তৈরি ঘোল বেশি সহজপাচ্য। শুধু হজম করায় তাই-ই নয়। এটি পেটের সমস্যাও দূর করে।

জেনে নিন ঘোলে উপকারীতা…

ঘোল এবং দই দুটি খাবারই প্রোবায়োটিক। তাই অন্ত্রের স্বাস্থ্য ভালো রাখতে দুটিই সমান উপকারী। তবে ঘোলের মধ্যে জলের পরিমাণ বেশি থাকে। তাই হজমের সমস্যা দূর করে এবং শরীর ঠান্ডা রাখে।

আবার ওজন ঝরাতে চাইলে টক দই নয়, ঘোল খাওয়ার উপর জোর দেন পুষ্টিবিদরা। দুগ্ধজাত খাবার খেলে যদি সমস্যা হয় সেক্ষেত্রে টক দইও খেতে চান না অনেকে। কিন্তু ঘোল খেলে পেটের তেমন কোনও সমস্যা হওয়ার সম্ভাবনা থাকে না। ঘোল খেলে অ্যাসিডিটির সমস্যা দূর হয়।

হার্টের স্বাস্থ্য ভালো রাখতেও ঘোলের ভূমিকা রয়েছে। ঘোলে থাকা মিল্ক ফ্যাট গ্লোবিউল মেমব্রেন, উচ্চ রক্তচাপও নিয়ন্ত্রণ করে। তাই টক দইয়ের তুলনায় ঘোল বেশি উপকারী।

Sourav Roy
Sourav Royhttps://uttarbangasambad.com
Sourav Roy is a seasoned Journalist with over a decade of experience in the media industry since 2013. Currently based in Siliguri, he serves as the Head of Digital Operations at Uttarbanga Sambad, where he has been leading digital initiatives since March 2019. With a proven track record in leading media houses, Sourav specializes in digital news management and regional journalism in West Bengal.

Share post:

Popular

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:

More like this
Related

Recipe | বিকেলের আড্ডায় জমজমাট মুখরোচক মুচমুচে ঢ্যাঁড়স ভাজা! রইল চটজলদি রেসিপি

উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক: চায়ের সঙ্গেই টা হোক কিংবা...

Recipe | আম-চিকেনের যুগলবন্দি! গরমে শরীর ঠান্ডা রাখতে ট্রাই করুন ‘ম্যাঙ্গো চিকেন স্যালাড’

উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক: দক্ষিণবঙ্গের প্যাচপ্যাচে গরমে নাজেহাল জনজীবন।...

Recipe | বাটা মাছের জাদুকরী টুইস্ট! ঝাল-ঝোল নয়, এবার পাতে পড়ুক মুচমুচে ব্যাটার ফ্রাই

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: বিয়েবাড়ির মেনুতে ফিশ ফ্রাই মানেই...

Recipe | গরম ভাতে জাস্ট জমে যাবে! জিভে জল আনা পুঁটি মাছের চচ্চড়ি

উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক: বাঙালি মানেই মাছের ভক্ত, আর...