পঞ্চায়েত ভোটে বাংলায় দুর্দান্ত ফল করেছে বিজেপি, সুকান্ত-শুভেন্দুকে কৃতজ্ঞতা জানিয়ে টুইট অমিত শাহের

শেষ আপডেট:

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ পঞ্চায়েত নির্বাচনে হিংসা সন্ত্রাসের মধ্যে বিজেপির ফলে সন্তোষ প্রকাশ করেছেন দেশের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী অমিত শা। শুক্রবার বাংলায় টুইট করে এই ভালো ফলের জন্য তিনি কৃতজ্ঞতা জ্ঞাপন করেছেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার ও বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে।

এদিন অমিত শা টুইটে লেখেন, পশ্চিমবঙ্গের এই রক্তক্ষয়ী সন্ত্রাস সত্ত্বেও বিজেপিকে পঞ্চায়েত নির্বাচনে দুর্দান্ত ফল করা থেকে থামাতে পারেনি। বিজেপি আগের নির্বাচনের তুলনায় তার আসন সংখ্যা প্রায় দ্বিগুণ বৃদ্ধি করেছে যা প্রমাণিত। আমাদের ওপর বাংলার জনগণের আস্থা বৃদ্ধি পেয়েছে। এটি একেবারে জলের মতো স্বচ্ছ যে জনগণের আস্থা রয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বাধীন বিজেপির সঙ্গে। লোকসভা ও বিধানসভা নির্বাচনে তারা বিজেপিকে অবশ্যই উচ্চতার শিখরে নিয়ে যাবে।

পশ্চিমবঙ্গের জনগণের প্রতি আমার কৃতজ্ঞতা এবং সুকান্ত মজুমদার, শুভেন্দু অধিকারী এবং সকল কার্যকর্তাদের অনেক অভিনন্দন যারা দৃঢ়তার সঙ্গে প্রতিকূল পরিস্থিতিতেও দলের সঙ্গে অটল ছিলেন।

Sandip Sarkar
Sandip Sarkarhttps://uttarbangasambad.com/
Sandip Sarkar Reporter based in Darjeeling district of West bengal. He Worked in Various media houses for the last 22 years, presently working in Uttarbanga Sambad as Sr Sub Editor.

Share post:

Popular

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:

More like this
Related

Garga Chatterjee | ইভিএম নিয়ে ‘বিভ্রান্তিকর’ মন্তব্য! কলকাতা পুলিশের জালে বাংলা পক্ষ-র গর্গ চট্টোপাধ্যায়

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: বিধানসভা নির্বাচনের উত্তাপের মাঝেই বড়সড়...

TMC worker murder controversy | ভোট মিটতেই কি রক্তস্নান বঙ্গে? দুই কর্মীর মৃত্যুতে রণংদেহি অভিষেক, পালটা তোপ বিজেপির

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: ভোটের ফলাফল প্রকাশের রেশ কাটতে...

Baruipur Police Station | বিজেপি প্রার্থীকে মারধরের মাশুল! সাসপেন্ড হলেন বারুইপুরের আইসি ও সাব-ইনস্পেক্টর

উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক: ভোটের ফলপ্রকাশের (WB Assembly Election...

Sujit Basu | সদ্য পরাজিত সুজিত এখন ইডি-র খাঁচায়! ‘প্রভাবশালী’ তত্ত্বে হেপাজতে নিতে মরিয়া তদন্তকারীরা

উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক: পুরনিয়োগ দুর্নীতি মামলায় সোমবার রাতে...