মঙ্গলবার, ৯ ডিসেম্বর, ২০২৫

বাণগড়কে পর্যটনকেন্দ্র হিসেবে গড়ে তোলার দাবি বিজেপি বিধায়কের

শেষ আপডেট:

গঙ্গারামপুর: দক্ষিণ দিনাজপুর জেলার অন্যতম ইতিহাস প্রসিদ্ধ নিদর্শন বাণগড়কে পর্যটনকেন্দ্র হিসেবে গড়ে তুলতে আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার আধিকারিকদের কাছে দাবি জানালেন গঙ্গারামপুরের বিজেপি বিধায়ক সত্যেন্দ্রনাথ রায়। শনিবার বাণগড় পরিদর্শনে আসেন আর্কিওলজিক্যাল সার্ভের আধিকারিকরা। সেই সময় তাঁদের হাতে বাণগড় খননের দাবিপত্র তুলে দেন বিধায়ক। দাবিপত্র খতিয়ে দেখে আগামীদিনে প্রয়োজনীয় পদক্ষেপ করার আশ্বাস দেন আর্কিওলজিক্যাল সার্ভের আধিকারিকরা।

দক্ষিণ দিনাজপুর জেলার ঐতিহাসিক নিদর্শনগুলির মধ্যে অন্যতম হল বাণগড়। উপযুক্ত রক্ষণাবেক্ষণ এবং খননের অভাবে ক্রমশ ধ্বংসের মুখে চলে গিয়েছে বাণগড়। বেহাল ইতিহাস প্রসিদ্ধ বাণগড়কে সম্প্রতি সংরক্ষণ এবং খননের উদ্যোগ গ্রহণ করেন বিধায়ক। সেইমতো আর্কিওলজিক্যাল সার্ভে সহ বিভিন্ন দপ্তরে আবেদন জানান তিনি।

এদিন বাণগড়ে অবস্থিত আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার অফিসে আধিকারিকদের সঙ্গে দীর্ঘক্ষণ আলোচনা করেন বিধায়ক। বাণগড়কে পুনরায় খনন, সুরক্ষা প্রাচীর নির্মাণ, মিউজিয়াম নির্মাণ, পর্যটনকেন্দ্র তৈরি সহ একাধিক বিষয়ে একটি দাবিপত্র তুলে দেন তিনি।

Kuhelika Barman
Kuhelika Barmanhttps://uttarbangasambad.com/
Kuhelika Barman is working as Sub Editor Since 2016. Presently she is attached with Uttarbanga Sambad Digital. She is involved in Copy Editing, Uploading in website and various social media platforms.

Share post:

Popular

More like this
Related

Goa Night club Fire | ছিলেন রাঁধুনি! বাগডোগরার যুবকের মৃত্যুতে গোয়ার নাইটক্লাবের বিরুদ্ধে ক্ষোভ পরিবারের

শিলিগুড়ি: রবিবার রাতে গোয়ার নাইট ক্লাবে আগুন (Goa Night...

Balurghat | ট্র্যাক্টর দিয়ে প্রেমিকাকে খুন করে দেহাংশ জমিতে পুঁতে ছিল প্রেমিক, অবশেষে যাবজ্জীবন কারদন্ডের সাজা ঘোষণা গুণধরের

বালুরঘাট: বিবাহ বহির্ভূত সম্পর্কের অবনতিতে ট্র্যাক্টর দিয়ে প্রেমিকার দেহাংশ...

Changrabandha | নিম্নমানের সামগ্রীর ব্যবহার! চ্যারাবান্ধা বাজারের দুর্গামণ্ডপের নির্মাণকাজ বন্ধ করল বিজেপি

চ্যাংরাবান্ধা: উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের পক্ষ থেকে ১ কোটি ১৭...

Gangarampur | অতিরিক্ত টাকা নেওয়ার অভিযোগ স্কুলের বিরুদ্ধে! গেটে তালা ঝুলিয়ে বিক্ষোভ পড়ুয়াদের

গঙ্গারামপুর: উচ্চমাধ্যমিকের চতুর্থ সিমেস্টারের পড়ুয়াদের ফর্ম ফিলাপে অতিরিক্ত টাকা...