রবিবার, ৮ মার্চ, ২০২৬

চাঁচলের ভগবতীপুর-মুলাইবাড়িতে বোমাবাজি, শুরু রাজনৈতিক চাপানউতোর

শেষ আপডেট:

চাঁচল: চাঁচলে ফের বোমাবাজি। স্থানীয় সূত্রের খবর, শনিবার রাতে চাঁচল ১ নম্বর ব্লকের কলিগ্রাম গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত ভগবতীপুর এবং মুলাইবাড়ি বুথে বোমাবাজি হয়েছে। ঘটনার জেরে ব্যাপক আতঙ্ক ছড়িয়েছে এলাকায়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গতকাল রাত ন’টা নাগাদ মুলাইবাড়ি এবং ভগবতীপুরে পরপর তিনটি বোমা বিস্ফোরণের ঘটনা ঘটে। মুলাইবাড়িতে স্থানীয় কংগ্রেস কর্মীর দোকানের সামনে বোমা ছোড়ার অভিযোগ উঠেছে। কিছুক্ষণের মধ্যেই ভগবতীপুরে মসজিদের সামনে এবং স্থানীয় তৃণমূল কর্মীর রান্নাঘরের অ্যাসবেসটাসে বোমা ছোড়া হয় বলে অভিযোগ। মুলাইবাড়িতে বোমা ছোড়ার ঘটনায় স্থানীয় বাসিন্দারা ধাওয়া করে দুজন দুষ্কৃতীকে ধরে ফেলেন। পরে তাঁদের ঘটনাস্থল থেকে আটক করে নিয়ে যায় চাঁচল থানার পুলিশ। প্রতিবেশী দুটি গ্রামে বোমাবাজির ঘটনায় শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর। অবিলম্বে দুষ্কৃতীদের গ্রেপ্তারের দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। অন্যদিকে, চাঁচল থানার পুলিশ জানিয়েছে, ঘটনার ওপর নজর রাখা হয়েছে। তদন্ত চলছে।

Web Desk
Web Deskhttps://uttarbangasambad.com/
Uttarbanga Sambad is leading online news publisher in West Bengal. Every single article post checked after verify and fact checking by our own staff.

Share post:

Popular

More like this
Related

Alipurduar | শহরের রাস্তায় দাপিয়ে বেড়াচ্ছে ‘অচল’ ট্রাক! প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন

প্রণব সূত্রধর, আলিপুরদুয়ার: আলিপুরদুয়ার স্টেশন (Alipurduar) এলাকা থেকে রেকের...

Malda | কচুরিপানার চাদরে ঢাকছে পাগলা নদী! বিপন্ন পরিবেশ, দিশেহারা হাজারো মৎস্যজীবী পরিবার

এম আনওয়ারউল হক, বৈষ্ণবনগর: বাড়ছে সবুজ, আয় কমছে মৎস্যজীবীদের।...

CM Mamata Banerjee | ‘দুঃখিত, বিজেপির ট্র্যাপে পড়ে গিয়েছেন!’, ধর্নামঞ্চ থেকে রাষ্ট্রপতিকে পালটা জবাব মমতার

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: বাংলায় আদিবাসী উন্নয়ন (Tribal Issues)...

Alipurduar | ‘যেটা করছ সেটাই করো’, সুকান্ত মজুমদারের ‘পাচার’ খোঁচায় ফুঁসছেন তৃণমূলের প্রকাশ!

আলিপুরদুয়ার: উত্তরবঙ্গের রাজনৈতিক ময়দানে এবার ব্যক্তিগত আক্রমণ ও আইনি...