হঠাৎ ব্রেক ফেল, ডিভাইডারে ধাক্কা মেরে ৫৫ যাত্রীর প্রাণ বাঁচালেন চালক

শেষ আপডেট:

কালিয়াচক: বড়সড় দুর্ঘটনার হাত থেকে যাত্রীদের বাঁচিয়ে সকলের কাছে হিরো হয়ে উঠলেন বাসচালক। কালিয়াচকের ঘটনা। চালক রঞ্জিত চৌধুরীর উপস্থিত বুদ্ধির প্রশংসা করেছেন যাত্রীরা।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ সংস্থার বাসটি এদিন ৫৫ জন যাত্রী নিয়ে রায়গঞ্জ থেকে মালদা শহর হয়ে ফরাক্কার দিকে যাচ্ছিল। কালিয়াচকের বালিয়াডাঙ্গা মোড় পার হওয়ার পর বাসের ব্রেকের পাইপ ফেটে গেলে ব্রেক ফেল হয়ে যায় বাসটি। বিষয়টি বুঝতে পেরে যাত্রীরা চিৎকার চেঁচামেচি এবং কান্না জুড়ে দেন। কী করবেন, তা বুঝে উঠতে পারছিলেন না চালক। কিন্তু এমন পরিস্থিতিতেও ঘাবড়ে না গিয়ে চালক তাঁর উপস্থিত বুদ্ধিকে কাজে লাগান। এরপর বাস নিয়ে তিনি সরাসরি জাতীয় সড়কের ডিভাইডারে ধাক্কা মারেন। বেশ কয়েকবার ধাক্কা মারার পর বাসটিকে দাঁড় করাতে সক্ষম হন চালক রঞ্জিত চৌধুরী। যদিও এতে কেউ আহত হননি। চালকের সাহসিকতায় মুগ্ধ সকলে।

বলরাম হালদার নামে এক যাত্রী বলেন, ‘আমি তো ভেবছিলাম যে হয়তো আর প্রাণ থাকবে না। তখনই ভগবানকে ডাকতে শুরু করি। চালকের বুদ্ধিতে আমরা প্রাণ ফিরে পেয়েছি। চালককে ধন্যবাদ জানাই।’

এদিনের হিরো চালক রঞ্জিত‌ চৌধুরি বলেন, ‘জীবনে প্রথম এই রকম ঘটনা ঘটল। রায়গঞ্জ থেকে ফরাক্কা আসছিলাম। ৫৫ জন যাত্রী ছিলেন। আচমকা ব্রেক পাইপ ফেটে যাওয়ার শব্দ পাই। তারপরই ব্রেক ফেল হয়। এরপর মাথা ঠান্ডা রেখে ডিভাইডারে ধাক্কা মেরে গাড়ি দাঁড় করাই।’ খবর পেয়ে ঘটনাস্থলে গিয়েছেন কালিয়াচক থানার পুলিশ কর্মীরা।

Web Desk
Web Deskhttps://uttarbangasambad.com/
Uttarbanga Sambad is leading online news publisher in West Bengal. Every single article post checked after verify and fact checking by our own staff.

Share post:

Popular

More like this
Related

IPAC | এবার ইডির স্ক্যানারে আই প্যাকের ডিরেক্টর ঋষিরাজ সিং, সোমেই তলব

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: নির্বাচন চলাকালীন আই-প্যাকের (IPAC) অন্দরে...

Samsi | মাঝরাতে তৃণমূল নেতার বাড়িতে কেন্দ্রীয় বাহিনী! সামসীতে ‘ভয় দেখানোর’ অভিযোগে তুঙ্গে রাজনৈতিক তরজা

মুরতুজ আলম,সামসী: মালদার রতুয়া বিধানসভার সামসী (Samsi) পঞ্চায়েত এলাকার...

PM Modi Belda Rally | “এবার কিছু জেলায় খাতা খুলবে না তৃণমূল”— নির্বাচনের আগে মোদীর বড় ভবিষ্যদ্বাণী

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: ২০২৬-এর মহাযুদ্ধের অন্তিম লগ্নে দাঁড়িয়ে...

Shantanu Thakur | ‘বাংলাকে কাশ্মীর হওয়া থেকে রুখতে বিজেপিই ভরসা..’, ডালখোলায় দাঁড়িয়ে কড়া হুঁশিয়ারি শান্তনু ঠাকুরের

​ডালখোলা: উত্তর দিনাজপুরের ডালখোলায় এক বিশাল জনসভায় দাঁড়িয়ে রাজ্যের...