ইমরানকে এক ঘণ্টার মধ্যে হাজির করুন, নির্দেশ পাক সুপ্রিম কোর্টের

শেষ আপডেট:

ইসলামাবাদ: ইমরান খানকে এক ঘণ্টার মধ্যে আদালতে হাজির করার নির্দেশ দিল পাক সুপ্রিম কোর্ট। বৃহস্পতিবার ন্যাশনাল অ্যাকাউন্টেবিলিটি ব্যুরো (এনএবি)-কে এই নির্দেশ দেন পাক সুপ্রিম কোর্টের তিন সদস্যের বেঞ্চ। গত মঙ্গলবার ইমরানকে জমি দুর্নীতি মামলায় গ্রেপ্তার করেছিল পাক রেঞ্জার্স। বুধবার সেদেশের দুর্নীতি-দমন আদালত ৮ দিনের জন্য এনএবি’র হেপাজতে রাখার নির্দেশ দিয়েছিল।

সূত্রের খবর, ইমরানের আইনজীবী আদালতকে জানান, ইসলামাবাদ হাইকোর্টে ইমরান বায়োমেট্রিক পদ্ধতিতে পরিচয় দেওয়ার সময় আচমকা সেখানে প্রবেশ করে পাক রেঞ্জার্স। তাঁকে আদালত চত্বর থেকে গ্রেপ্তার করা হয় এবং দুর্ব্যবহার করা হয় বলে অভিযোগ। এভাবে গ্রেপ্তারের মাধ্যমে আদালত অবমাননা করা হয়েছে বলেও জানানো হয়।

জানা যাচ্ছে, ৭০ বছরের পিটিআই নেতার বিরুদ্ধে সব মিলিয়ে ১২১টি মামলা রুজু হয়েছে। এদিকে ইমরান খানকে গ্রেপ্তারের বিরোধিতায় দেশজুড়ে বিক্ষোভ শুরু হয়েছে। বিভিন্ন জায়গায় পিটিআই সমর্থকদের সঙ্গে পুলিশের সংঘর্ষ, বহু সমর্থককে গ্রেপ্তার করা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে সেনাবাহিনীর সহায়তা চেয়েছে পাকিস্তান সরকার।

Sushmita Ghosh
Sushmita Ghoshhttps://uttarbangasambad.com/
Sushmita Ghosh is working as Sub Editor Since 2018. Presently she is attached with Uttarbanga Sambad Digital. She is involved in Copy Editing, Uploading in website and various social media platforms.

Share post:

Popular

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:

More like this
Related

West Bengal Assembly | বিধানসভায় তৃণমূলের বিরোধী দলনেতা শোভনদেব, ডেপুটি দুই মহিলা মুখ!

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: ২০২৬-এর নির্বাচনী লড়াইয়ে কার্যত ধুয়ে...

Delhi | দিল্লিতে জারি ‘হাই অ্যালার্ট’! বড়সড় জঙ্গি হামলার আশঙ্কা?

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: রাজধানী দিল্লিতে (Delhi) বড়সড় জঙ্গি...

TMC | মুখ খুলতেই কড়া পদক্ষেপ! তিন মুখপাত্রকে ৬ বছরের জন্য সাসপেন্ড করল তৃণমূল

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: বিধানসভা নির্বাচনে বিপর্যয়ের রেশ কাটতে...

Tamil Nadu | তামিলনাডুর মসনদে এবার ‘থালাপতি’! ভিসিকে-আইইউএমএল-এর সমর্থনে নিশ্চিত বিজয়ের জয়যাত্রা

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: দক্ষিণী রাজনীতির দীর্ঘদিনের দাপুটে শক্তি...