শুক্রবার, ১৬ জানুয়ারি, ২০২৬

অভিষেকের অস্বস্তি বাড়ল ডিভিশন বেঞ্চে, জরুরি ভিত্তিতে মামলার শুনানি শোনা সম্ভব নয়, জানাল আদালত

শেষ আপডেট:

কলকাতা: ফের একবার কলকাতা হাইকোর্টে অস্বস্তিতে পড়ল তৃণমূলের সেকেন্ড-ইন-কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়। বিচারপতি অমৃতা সিনহার নির্দেশকে চ্যালেঞ্জ করে বিচারপতি সুব্রত তালুকদারের ডিভিশন বেঞ্চে মামলা করেছিলেন অভিষেকের আইনজীবীরা। কিন্তু ডিভিশন বেঞ্চ জানিয়ে দিল, জরুরি ভিত্তিতে এই মামলার শুনানি শোনা সম্ভব নয়।

শুক্রবার ডিভিশন বেঞ্চ জানিয়েছে, আজকের তালিকার বাইরে কোনও মামলা শোনা হবে না। এরপর অভিষেকের আইনজীবীরা আর্জি জানান, মামলাটি যেন রিলিজ করে দেওয়া হয়। শেষপর্যন্ত মামলাটি হাইকোর্টের প্রধান বিচারপতির বেঞ্চে পাঠানো হয়।

প্রসঙ্গত, বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় তাঁর নির্দেশে উল্লেখ করেছিলেন, কুন্তল ঘোষের মুখোমুখি বসিয়ে অভিষেককে জেরা করা উচিত। এরপর সেই মামলা সুপ্রিম কোর্ট ঘুরে হাইকোর্টে আসে। যায় বিচারপতি অমৃতা সিনহার এজলাসে। তিনি বিচারপতি গঙ্গোপাধ্যায়ের রায় বহাল রাখেন। আদালতের সময় নষ্ট করার জন্য অভিষেক ও কুন্তলকে ২৫ লক্ষ টাকা করে জরিমানা করা হয়। ওই নির্দেশের পর গতকাল পশ্চিম বর্ধমান থেকে অভিষেক বলেন, তদন্তকারী সংস্থার মুখোমুখি হতে তাঁর কোনও ভয় নেই।

Sushmita Ghosh
Sushmita Ghoshhttps://uttarbangasambad.com/
Sushmita Ghosh is working as Sub Editor Since 2018. Presently she is attached with Uttarbanga Sambad Digital. She is involved in Copy Editing, Uploading in website and various social media platforms.

Share post:

Popular

More like this
Related

West Bengal Winter Update | কালিম্পংকেও টেক্কা দিচ্ছে বীরভূম-নদিয়া! দার্জিলিংয়ের পরই রাজ্যের শীতলতম শহর এখন দক্ষিণবঙ্গে

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: মাঘের শুরুতেই ঝোড়ো ব্যাটিং শুরু...

Bardhaman | SIR তালিকায় নাম ও হয়রানির প্রতিবাদ! জাতীয় পতাকা হাতে সমুদ্রগড়ে রেল অবরোধ

প্রদীপ চট্টোপাধ্যায়, বর্ধমান: ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনকে কেন্দ্র...

BMC Election Results 2026 | মুম্বইয়ে কি ভাঙছে ঠাকরেদের দুর্গ? দুপুরের ট্রেন্ডে বিএমসিতে ধরাশায়ী রাজ-উদ্ধব জোট, উড়ছে গেরুয়া আবির

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: মহারাষ্ট্রের ২৯টি পুরসভা নির্বাচনের ফল...

Murshidabad | ঝাড়খণ্ডে মুর্শিদাবাদের শ্রমিককে ‘পিটিয়ে খুন’! দেহ ফিরতেই রণক্ষেত্র বেলডাঙা, জাতীয় সড়ক ও রেল অবরোধে স্তব্ধ জনজীবন

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: আরও এক পরিযায়ী শ্রমিকের রহস্যমৃত্যু।...