বাইক আরোহীর ওপর ঝাঁপিয়ে পড়ল চিতাবাঘ, তারপর…

শেষ আপডেট:

খড়িবাড়ি: বাইক আরোহীর উপর ঝাঁপিয়ে পড়ল চিতাবাঘ। কোনওরকমে প্রাণে বাঁচলেও জখম হলেন আরোহী। বৃহস্পতিবার রাতে খড়িবাড়ি ব্লকের বুড়াগঞ্জে ঘটনাটি ঘটেছে। জানা গিয়েছে, চিতাবাঘের হামলায় জখম হয়েছেন বুড়াগঞ্জের গুয়াবাড়ির বাসিন্দা ঝড়ু সিংহ নামে ওই ব্যক্তি। গতকাল রাতে তিনি পানিট্যাঙ্কি থেকে কাজ করে বাড়ির উদ্দেশ্যে বাইক নিয়ে রওনা দেন। ফুলবাড়ি চা-বাগানের রাস্তা দিয়ে যাওয়ার সময় খাললাইন সংলগ্ন এলাকায় চা বাগানের ভেতর থেকে একটি চিতাবাঘ আচমকাই বেড়িয়ে ঝড়ু সিংহের উপর ঝাঁপিয়ে পড়ে। তবে তিনি দ্রুত বাইক চালিয়ে সেখান থেকে বাড়িতে চলে যান। পরিবারের সদস্যরা তৎক্ষণাৎ খড়িবাড়ি গ্রামীণ হাসপাতালে নিয়ে যান তাঁকে।

ঝড়ু সিংহ বলেন, ‘এলাকায় বাঘের আতঙ্ক ছিল। পাকা রাস্তা দিয়ে যাওয়ার সময় আচমকা চা বাগান থেকে চিতাবাঘটি ঝাঁপিয়ে পড়ে। কোনওমতে সোজা বাইক চালিয়ে নিয়ে বাড়ি চলে আসি।’ চিতাবাঘের থাবায় ঝড়ুর ডান পা জখম হয়। কর্তব্যরত চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা প্রাথমিক চিকিৎসার পর তাঁকে ছেড়ে দেয়।

Sourav Roy
Sourav Royhttps://uttarbangasambad.com
Sourav Roy is a seasoned Journalist with over a decade of experience in the media industry since 2013. Currently based in Siliguri, he serves as the Head of Digital Operations at Uttarbanga Sambad, where he has been leading digital initiatives since March 2019. With a proven track record in leading media houses, Sourav specializes in digital news management and regional journalism in West Bengal.

Share post:

Popular

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:

More like this
Related

Garga Chatterjee | ইভিএম নিয়ে ‘বিভ্রান্তিকর’ মন্তব্য, কলকাতা পুলিশের জালে বাংলা পক্ষ-র গর্গ চট্টোপাধ্যায়

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: বিধানসভা নির্বাচনের উত্তাপের মাঝেই বড়সড়...

TMC worker murder controversy | ভোট মিটতেই কি রক্তস্নান বঙ্গে? দুই কর্মীর মৃত্যুতে রণংদেহি অভিষেক, পালটা তোপ বিজেপির

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: ভোটের ফলাফল প্রকাশের রেশ কাটতে...

Indo-Bhutan River Commission | ইন্দো-ভুটান নদী কমিশন ঝুলেই! ব্রহ্মপুত্র বোর্ডে বাংলা জায়গা পেলেও বরাদ্দ নিয়ে সংশয়

অভিজিৎ ঘোষ, আলিপুরদুয়ার: কয়েক দশকের বঞ্চনা কাটিয়ে ব্রহ্মপুত্র বোর্ডে...

Baruipur Police Station | বিজেপি প্রার্থীকে মারধরের মাশুল! সাসপেন্ড হলেন বারুইপুরের আইসি ও সাব-ইনস্পেক্টর

উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক: ভোটের ফলপ্রকাশের (WB Assembly Election...