Swami Vivekananda | রায়গঞ্জ রামকৃষ্ণ মিশনে স্বামী বিবেকানন্দের জন্মতিথি পালন

শেষ আপডেট:

রায়গঞ্জ: আজ স্বামী বিবেকানন্দের(Swami Vivekananda) ১৬২তম জন্মতিথি। যুগ নায়কের জন্মতিথিতে শুক্রবার রায়গঞ্জ রামকৃষ্ণ মিশনে(Ramkrishna Mission) ভোর ৫টায় মঙ্গলারতি দিয়ে উৎসবের সূচনা হয়। শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হয় যুগপুরুষকে। এরপর সকাল সাড়ে ৭ টায় বিশেষ পুজো ও হোম এবং ১১টায় ভজন অনুষ্ঠিত হয়। তারপর ভোগারতি ও পুষ্পাঞ্জলি সেরে সাড়ে ১২টা নাগাদ ভক্তদের প্রসাদ বিতরণ করা হয়। দিনভর চলে বিশেষ পুজো। এদিন সকাল থেকেই রামকৃষ্ণ মিশনে ভক্তরা আসতে শুরু করেন। গত ১২ জানুয়ারিও স্বামীজির জন্মদিনে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়। সেদিনও বহু ভক্তের সমাগম হয়।

রামকৃষ্ণ মিশনের সম্পাদক স্বামী পরেশাত্মনন্দ মহারাজ বলেন, ‘আজ ভোর থেকে রাত পর্যন্ত নানা অনুষ্ঠান রয়েছে। পুজোপাঠের পর দুপুরে স্বামীজির জীবনপাঠ নিয়ে আলোচনা করা হয়। এছাড়া সন্ধ্যেয় বিভিন্ন প্রতিযোগিতামূলক অনুষ্ঠানের পুরস্কার বিতরণী এবং বাউল অনুষ্ঠান রয়েছে। এদিন মিশন প্রাঙ্গণে বুক স্টলের পাশাপাশি ছিল সারদা সংঘের স্টল।‘

Sourav Roy
Sourav Royhttps://uttarbangasambad.com
Sourav Roy is a working Journalist since 2013. He already worked in many leading media houses in this few years. Sourav presently working in Uttarbanga Sambad as a Journalist & Sub Editor of Digital Desk from March 2019 in Siliguri, West Bengal.

Share post:

Popular

More like this
Related

WB Election 2026 | “মুখ্যমন্ত্রী মহিলা হয়েও রাজ্যে নারী সুরক্ষা নেই!” মেখলিগঞ্জে ভোট প্রচারে এসে তোপ হেমা মালিনীর

জামালদহ: বিধানসভা নির্বাচনের (WB Election 2026) শেষ মুহূর্তের প্রচারে...

WB Election 2026 | দুর্গম সামান্দেন অভিমুখে রওনা ভোটকর্মীদের, সময় কত লাগবে জানেন?

দার্জিলিং: আগামী ২৩শে এপ্রিল নির্বাচনের (WB Election 2026) প্রস্তুতি নিতে...

Prasanta Barman | কমিশনের রাডারেও অধরা প্রশান্ত! নীলবাতি হাঁকিয়ে বিডিও-র অবাধ বিচরণে প্রশ্নের মুখে আইনের শাসন

শুভঙ্কর চক্রবর্তী ভোট ঘোষণার পর থেকেই নির্বাচন কমিশনের অন্যরূপ দেখতে...