গাড়ির ওপরে ভেঙে পড়ল গাছ, ঝড়ের দাপটে তছনছ ময়নাগুড়ি

শেষ আপডেট:

ময়নাগুড়ি: প্রবল ঝড়ের দাপটে তছনছ ময়নাগুড়ি ব্লকের বিভিন্ন এলাকা। মঙ্গলবার দুপুরে হঠাৎই চারদিক কালো করে আসে। দেখতে দেখতে শুরু হয় তুমুল ঝড়। চারদিক তোলপাড় করে চলে ঝড়ের তাণ্ডব। ঝড়ের দাপটের উপড়ে আসে গাছ, রাস্তার ধারে ভেঙে পড়ে বিদ্যুতের খুঁটি। বিভিন্ন এলাকায় বিদ্যুৎ চলে যায়।

ঝড়ের জেরে ময়নাগুড়ির বিএলআরও অফিসের ভেতর একটি শিরিষ গাছ ভেঙে গাড়ির ওপর পড়ে যায়। এতে গাড়িটির অনেকটাই অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। অল্পের জন্য রক্ষা পেয়েছেন বিএলআরও অফিসের কর্মীরা। পাশাপাশি, গাছ ভেঙে অফিসটির ছাদের একাংশও ক্ষতিগ্রস্ত হয়েছে বলে খবর।

খবর পেয়ে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে আসেন ময়নাগুড়ির বিডিও শুভ্র নন্দী। এছাড়াও গোটা ময়নাগুড়ি ব্লকেই এদিনের ঝড়ে কমবেশি ক্ষতি হয়েছে। নষ্ট হয়েছে ফসলও।

Kuhelika Barman
Kuhelika Barmanhttps://uttarbangasambad.com/
Kuhelika Barman is working as Sub Editor Since 2016. Presently she is attached with Uttarbanga Sambad Digital. She is involved in Copy Editing, Uploading in website and various social media platforms.

Share post:

Popular

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:

More like this
Related

CM Suvendu Adhikari | দুর্নীতি রুখতে ‘ফ্রি হ্যান্ড’ সিবিআই-কে, বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর

উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক: ক্ষমতায় আসার পরই দুর্নীতির বিরুদ্ধে...

Dog Squad Security | বুনো চিতাবাঘ রুখতে তেজি কুকুর

কার্সিয়াংয়ের কুয়াশামোড়া ডাউহিলে মাথা তুলছে প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের নতুন ক্যাম্পাস।...

Illegal Sand Mining | পালাবদলের হাওয়া তিস্তাপাড়ে! বন্ধ কৃষ্ণের খাদান, নদীচরে গেরুয়া ঝান্ডা

সৌরভ দেব, জলপাইগুড়ি: যেন অন্য রকম এক ‘স্বাধীনতা’। ভোটের...