জইশ জঙ্গিকে আন্তর্জাতিক সন্ত্রাসবাদী ঘোষণা করতে প্রস্তাব ভারতের, নিরাপত্তা পরিষদে বাধা দিল চিন

শেষ আপডেট:

নিউ ইয়র্ক: রাষ্ট্রসংঘে ফের ভারতের বিরোধিতায় চিন। জইশ-ই-মহম্মদের জঙ্গি আবদুল রাউফ আজহারকে আন্তর্জাতিক সন্ত্রাসবাদী হিসাবে ঘোষণা করতে চেয়ে রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদে প্রস্তাব দিয়েছিল ভারত। তাতে বাধা দিল চিন।

রাউফ ২০১০ সালের ডিসেম্বরে কান্দাহার বিমান অপহরণ কাণ্ডের সঙ্গে জড়িত ছিল। জইশের অন্যতম কমান্ডার রাউফ ২৬/১১ মুম্বই হামলারও অন্যতম চক্রী। গত বছরের অগাস্টে ভারত ও আমেরিকা যৌথভাবে তাকে আন্তর্জাতিক সন্ত্রাসবাদীর তকমা দিতে চেয়েছিল। সেই সময়ই এই প্রস্তাবে স্থগিতাদেশ দেয় চিন। এবার সেই প্রস্তাব খারিজ করে দিল তারা।

এই প্রথম নয়। গত বছর লস্কর প্রধান হাফিজ সইদের শ্যালক মক্কিকে নিষিদ্ধ করতে চেয়েছিল ভারত। তাতেও চিন বিরোধিতা করে। এই ধরনের ঘটনা প্রমাণ করে পাকিস্তানি জঙ্গিদের আড়াল করার চেষ্টা করছে বেজিং।

Sushmita Ghosh
Sushmita Ghoshhttps://uttarbangasambad.com/
Sushmita Ghosh is working as Sub Editor Since 2018. Presently she is attached with Uttarbanga Sambad Digital. She is involved in Copy Editing, Uploading in website and various social media platforms.

Share post:

Popular

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:

More like this
Related

West Bengal Assembly | বিধানসভায় তৃণমূলের বিরোধী দলনেতা শোভনদেব, ডেপুটি দুই মহিলা মুখ!

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: ২০২৬-এর নির্বাচনী লড়াইয়ে কার্যত ধুয়ে...

Delhi | দিল্লিতে জারি ‘হাই অ্যালার্ট’! বড়সড় জঙ্গি হামলার আশঙ্কা?

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: রাজধানী দিল্লিতে (Delhi) বড়সড় জঙ্গি...

TMC | মুখ খুলতেই কড়া পদক্ষেপ! তিন মুখপাত্রকে ৬ বছরের জন্য সাসপেন্ড করল তৃণমূল

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: বিধানসভা নির্বাচনে বিপর্যয়ের রেশ কাটতে...

Tamil Nadu | তামিলনাডুর মসনদে এবার ‘থালাপতি’! ভিসিকে-আইইউএমএল-এর সমর্থনে নিশ্চিত বিজয়ের জয়যাত্রা

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: দক্ষিণী রাজনীতির দীর্ঘদিনের দাপুটে শক্তি...