Sukanta Majumder | সুকান্তের ধর্নায় অনুমতি হাইকোর্টের, তবে মানতে হবে শর্ত

শেষ আপডেট:

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: কলকাতা হাইকোর্ট থেকে মিলল সবুজ সংকেত।ধর্নায় বসার অনুমতি পেল বঙ্গ বিজেপি।মঙ্গলবার কলকাতা হাইকোর্টের বিচারপতি কৌশিক চন্দ গান্ধিমূর্তির পাদদেশে বঙ্গ বিজেপিকে ধর্নায় বসার অনুমতি দেন,সঙ্গে বেঁধে দেন কিছু শর্ত।

সন্দেশখালি কাণ্ডের প্রতিবাদে গান্ধিমূর্তির পাদদেশে ধর্নায় বসতে চেয়ে সোমবার কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার।এদিন বিচারপতি কৌশিক চন্দের এজলাসে শুনানি ছিল ধর্না নিয়ে।সব পক্ষের সওয়াল জবাবের পর বিচারপতি চন্দ ‘শর্তসাপেক্ষে’ ধর্না কর্মসূচির অনুমতি দেন। সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত টানা দুদিন ধর্নায় বসতে পারবে বঙ্গ বিজেপি।সেখানে উপস্থিত থাকবেন ১৫০ জন লোক।পাশাপাশি শান্তি বজায় রেখে করতে হবে সেই কর্মসূচি।

উল্লেখ্য, গত শুক্রবার বঙ্গ বিজেপি স্থির করেছিল সন্দেশখালির ঘটনার প্রতিবাদ জানিয়ে কলকাতায় টানা তিন দিন ধর্না কর্মসূচি পালন করা হবে। সেই কর্মসূচির নেতৃত্ব দেবেন রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার এবং বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তবে রাজ্য পুলিশের থেকে ধর্নার অনুমতি না মেলায়, তাঁরা হাইকোর্টের দ্বারস্থ হন। অবশেষে আজ ধর্নায় বসার অনুমতি মিলল।

Mistushree Guha
Mistushree Guhahttps://uttarbangasambad.com/
Mistushree Guha is working as Sub Editor. Presently she is attached with Uttarbanga Sambad Online. Mistushree is involved in Copy Editing, Uploading in website.

More like this
Related

Telangana | বৃদ্ধ বাবা-মায়ের দেখাশোনা না করলেই বেতন ছাঁটাই! নজিরবিহীন সিদ্ধান্ত তেলেঙ্গানার মুখ্যমন্ত্রীর

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: বৃদ্ধ বাবা-মায়ের (Elder parents) প্রতি...

US-Iran Tariff | ইরানের সঙ্গে বাণিজ্য করলেই ২৫ শতাংশ শুল্ক! চরম হুঁশিয়ারি ট্রাম্পের, যুদ্ধের মেঘ মধ্যপ্রাচ্যে?

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: মধ্যপ্রাচ্যের ভূ-রাজনীতিতে তীব্র চাঞ্চল্য সৃষ্টি...

Asif Nazrul | ভারত বিরোধিতায় ‘মিথ্যা’ তথ্যের আশ্রয়? মুস্তাফিজ ইস্যুতে নজরুলের দাবিকে ‘ভিত্তিহীন’ বলছে আইসিসি

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারত সফর...

Vagabond Murder | দিনহাটায় নৃশংসতা! ভবঘুরেকে খুন করে মাংস খাওয়ার পরিকল্পনা, ধৃত নেশাগ্রস্ত যুবক

দিনহাটা: বলিউডের থ্রিলার ছবির গল্পকেও হার মানানো এক নৃশংস...