Lok Sabha Election 2024 | ষষ্ঠ তালিকা ঘোষণা কংগ্রেসের, ওম বিড়লার প্রতিদ্বন্দ্বী বিজেপির প্রাক্তন মন্ত্রী

শেষ আপডেট:

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: লোকসভা নির্বাচনের (Lok Sabha Election 2024) ষষ্ঠ দফার প্রার্থীতালিকা ঘোষণা করল কংগ্রেস। সোমবার রাজস্থানের (Rajasthan) ২৫টি লোকসভা আসনের মধ্যে চারটিতে এবং তামিলনাড়ুর (Tamil Nadu) ৩৯টি কেন্দ্রের মধ্যে একটিতে কংগ্রেস প্রার্থীদের (Congress candidate) নাম ঘোষণা করেছে এআইসিসি। এনিয়ে লোকসভা নির্বাচনে ১৯০ আসনে প্রার্থী ঘোষণা করল কংগ্রেস।

রাজস্থানের প্রাক্তন মুখ্যমন্ত্রী বসুন্ধরা রাজের ঘনিষ্ঠ প্রহ্লাদ গুঞ্জলকে (Prahlad Gunjal) কোটা আসনে (Kota Constituency) লোকসভার বিদায়ী স্পিকার ওম বিড়লার (Om Birla) বিরুদ্ধে প্রার্থী করেছে কংগ্রেস। বসুন্ধরা মুখ্যমন্ত্রী থাকাকালীন তাঁর মন্ত্রীসভার সদস্য ছিলেন প্রহ্লাদ। কোটা (উত্তর) কেন্দ্রের দু’বারের বিধায়ক ছিলেন তিনি।

গত বৃহস্পতিবার বিজেপি ছেড়ে কংগ্রেসে যোগ দিয়েছিলেন প্রহ্লাদ। চারদিনের মধ্যেই দলের তরফে প্রার্থী হিসাবে তাঁর নাম ঘোষণা করা হল। প্রহ্লাদ ছাড়াও লোকসভা নির্বাচনে অজমের থেকে রামচন্দ্র চৌধুরী, রাজসমন্দ থেকে সুদর্শন রাওয়াত, ভিলওয়ারা থেকে দামোদর গুর্জর এবং তামিলনাড়ুর তিরুনেলভেলি থেকে সি রবার্ট ব্রুসকে প্রার্থী করার কথা ঘোষণা করেছে কংগ্রেস।

Kuhelika Barman
Kuhelika Barmanhttps://uttarbangasambad.com/
Kuhelika Barman is working as Sub Editor Since 2016. Presently she is attached with Uttarbanga Sambad Digital. She is involved in Copy Editing, Uploading in website and various social media platforms.

Share post:

Popular

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:

More like this
Related

SSC | একই দিনে ইস্তফা পর্ষদ সভাপতি ও এসএসসি চেয়ারম্যানের, এবার কি তবে স্বচ্ছ নিয়োগের পথে শিক্ষা দপ্তর?

উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক: বাংলায় প্রশাসনিক পরিবর্তনের রেশ এবার...

Oath Ceremony of Himanta Biswa Sarma | হিমন্তকে ‘বড় ভাই’ সম্বোধন শুভেন্দুর, অসমে মেগা শপথে উপস্থিত বাংলার মুখ্যমন্ত্রী

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: টানা তৃতীয়বার অসমে বিজেপি সরকারের...

RG Kar Case | আরজি কর মামলা থেকে সরলেন বিচারপতি মান্থা, গঠন হতে পারে জুডিশিয়াল কমিশন

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: আরজি কর কাণ্ড (RG Kar...

NEET UG | বাতিল হল নিট (NEET UG 2026), প্রশ্ন ফাঁসের অভিযোগে সিবিআই তদন্তের নির্দেশ

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: দেশের সবথেকে বড় চিকিৎসা সংক্রান্ত...