রাজ্যের বিভিন্ন স্তরে দুর্নীতি রুখতে সিপিআইএমের গণস্বাক্ষর সংগ্রহ অভিযান

শেষ আপডেট:

রায়গঞ্জ: রাজ্যের বিভিন্ন স্তরে দুর্নীতি রুখতে গণস্বাক্ষর সংগ্রহ অভিযানে নামল সিপিআইএম। মঙ্গলবার রায়গঞ্জের বিভিন্ন এলাকায় সিপিআইএম নেতারা পথসভা করে রাজ্যের বিভিন্ন স্তরে দুর্নীতির কথা তুলে ধরেন এবং পথচলতি মানুষের থেকে স্বাক্ষর সংগ্রহ করেন।

এদিন সন্ধ্যায় দেবীনগর পোস্ট অফিস মোড়ে কর্মসূচিতে অংশ নেন সিপিআইএম নেতা রমেশ রায়, বিপুল মৈত্র, নির্মল বোস, কার্তিক দাস, পার্থ মিত্র সহ অন্যরা। নির্মল বোস বলেন, ‘শিক্ষা, স্বাস্থ্য, খাদ্য সহ প্রতিটি ক্ষেত্রে ব্যাপক দুর্নীতি হচ্ছে। সাধারণ যুব সমাজ মানসিকভাবে ভেঙ্গে পড়েছে। চাকরি নেই, কর্মসংস্থান নেই। স্বাস্থ্য ব্যবস্থা ভেঙ্গে পড়েছে। তাই আমরা এই অব্যবস্থার বিরুদ্ধে সাধারণ মানুষের থেকে স্বাক্ষর সংগ্রহ করছি। আগামীতে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির কাছে গণস্বাক্ষরের তালিকা পাঠানো হবে।’ কার্তিক দাস বলেন, ‘রাজ্যের প্রশাসন ভেঙ্গে পড়েছে। চারিদিকে শুধু দুর্নীতি। এমনভাবে চলতে পারে না। তাই আমরা এই কর্মসূচি নিয়েছি।’

Sushmita Ghosh
Sushmita Ghoshhttps://uttarbangasambad.com/
Sushmita Ghosh is working as Sub Editor Since 2018. Presently she is attached with Uttarbanga Sambad Digital. She is involved in Copy Editing, Uploading in website and various social media platforms.

Share post:

Popular

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:

More like this
Related

Malda | চাঁচলে টোটো বোঝাই অবৈধ মদ উদ্ধার, গ্রেপ্তার ২

মুরতুজ আলম,সামসী: মালদা (Malda) জেলার চাঁচল (Chanchal) এলাকায় অবৈধ...

Harishchandrapur | তৃণমূলের অন্দরে ‘বোমা’ ফাটালেন মতিবুর! তজমুলকে ‘চোর’ ও তাঁর ভাইকে ‘দালাল’ বলে তোপ

হরিশ্চন্দ্রপুর: রাজ্যজুড়ে গেরুয়া ঝড়ের মধ্যেও মালদার ৪৬ নম্বর হরিশ্চন্দ্রপুর (Harishchandrapur)...

Madhyamik Result 2026 | মাধ্যমিকে রাজ্যে নবম করণদীঘির বিবেক, তিন বিষয়ে ১০০-তে ১০০ পেয়ে লক্ষ্য এখন আইআইটি

করণদীঘি: উত্তর দিনাজপুর (Uttar Dinajpur) জেলার মুকুটে যুক্ত হলো...

Tamal Ghosh | ‘বুলু চিক বড়াইকের কারণেই হার!’ বিস্ফোরক অভিযোগে জেলা তৃণমূলের পদ ছাড়লেন তমাল ঘোষ

মালবাজার: রাজ্যে তৃণমূলের (TMC) পরাজয়ের পর জেলা স্তরে পদত্যাগের...