মহাসড়কের কাজ শেষ করার দাবিতে আন্দোলন সিপিএমের

শেষ আপডেট:

আলিপুরদুয়ার: আলিপুরদুয়ারের সলসলাবাড়ি থেকে ফালাকাটা পর্যন্ত ৪১ কিমি মহাসড়ক নির্মাণের কাজ শেষ করার দাবিতে আলিপুরদুয়ার জেলার বিভিন্ন জায়গায় আন্দোলনে নামে সিপিএম। শুক্রবার আলিপুরদুয়ার-১ ব্লকের বীরপাড়া, বাবুরহাট, পলাশবাড়িতে, আলিপুরদুয়ার-২ ব্লকের চেকো মোড়ে এবং ফালাকাটা ব্লকের রায়চেঙ্গায় প্রথমে অবস্থান বিক্ষোভ এবং পরে পথ অবরোধ করেন সিপিএমের নেতা কর্মীরা। এদিন জেলার পাঁচ জায়গায় আন্দোলনে বেশ কিছুক্ষণ যান চালচল বন্ধ থাকে।

উল্লেখ্য, মহাসড়কের কাজ ২০১৮ সালে শুরু হলেও এখনও সেই ভাবে অগ্রগতি দেখা যায়নি। কাজে গতি নেই দেখে মাস দুয়েক আগে সড়ক নির্মাণে যুক্ত থাকা ঠিকাদারি সংস্থাকে কাজ থেকে সরিয়ে দেয় জাতীয় সড়ক কর্তৃপক্ষ। এরপর জাতীয় সড়ক কর্তৃপক্ষর বিরুদ্ধে হাইকোর্টে মামলা করে ওই ঠিকাদারি সংস্থা। আপাতত ওই মামলা বিচারাধীন। এসবের জন্য রাস্তার কাজ দেরিতে হচ্ছে এবং সাধারণ মানুষ হয়রানি হচ্ছে। মানুষের স্বার্থের জন্যই আন্দোলনের ডাক দিয়েছে বলে দাবি সিপিএমের।

Sourav Roy
Sourav Royhttps://uttarbangasambad.com
Sourav Roy is a working Journalist since 2013. He already worked in many leading media houses in this few years. Sourav presently working in Uttarbanga Sambad as a Journalist & Sub Editor of Digital Desk from March 2019 in Siliguri, West Bengal.

Share post:

Popular

More like this
Related

Mithun Chakraborty Rally Cancelled | ডালখোলায় মিঠুন-শমীকের সভা বাতিল! নেতাদের না পেয়ে প্রার্থীর ওপর ক্ষোভ উগরে দিলেন বিজেপি কর্মীরা

ডালখোলা: মঙ্গলবার এক নজিরবিহীন বিশৃঙ্খলার সাক্ষী থাকল ডালখোলা। করণদীঘি...

Rahul Gandhi Berhampore Rally | ১৯০০ কোটির চিটফান্ড দুর্নীতির ছায়া মুর্শিদাবাদে! তৃণমূলকে ‘তোলাবাজের সরকার’ বলে আক্রমণ রাহুল গান্ধির

বহরমপুর: লোকসভা নির্বাচনের শেষ লগ্নে মুর্শিদাবাদে কংগ্রেসের ‘দুর্গ’ রক্ষা...

CM Mamata Banerjee Rally | শিলিগুড়িতে মুখ্যমন্ত্রীর পদযাত্রা: বুধবার সকাল থেকেই একাধিক রাস্তায় যান চলাচল নিয়ন্ত্রণ, জারি কড়া নির্দেশিকা

শিলিগুড়ি: বুধবার শিলিগুড়ি শহরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পদযাত্রা অনুষ্ঠিত...

Raiganj | রায়গঞ্জে গৃহবধূর রহস্যমৃত্যু! শক্তিনগর এলাকায় চাঞ্চল্য, তদন্তে পুলিশ

রায়গঞ্জ: গৃহবধূর দেহ উদ্ধারকে কেন্দ্র করে শোরগোল রায়গঞ্জ (Raiganj)...