DA | ডিএর দাবিতে হুঁশিয়ারি, ২৯ জানুয়ারি থেকে সরকারি অফিসে লাগাতার ধর্মঘটের ডাক সংগ্রামী মঞ্চের  

শেষ আপডেট:

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ বর্ধিত হারে ডিএ (DA) বা মহার্ঘ ভাতার (dearness allowance) দাবিতে অনির্দিষ্টকালের জন্য অনশন কর্মসূচির (indefinite hunger strike) ডাক দিয়েছে ‘সংগ্রামী যৌথ মঞ্চ’ (Sangrami Joutha Mancha)। শনিবার থেকে অনশনে বসবে বলে জানিয়েছেন সরকারি কর্মচারীদের সংগঠনের আন্দোলনকারীরা। একই সঙ্গে ২৯ জানুয়ারি থেকে লাগাতার ধর্মঘটের (continuous strike) ডাক দিলেন আন্দোলনকারীরা।

সংগ্রামী যৌথ মঞ্চের আহ্বায়ক ভাস্কর ঘোষ বলেন, “আমরা আলোচনা চেয়েছিলাম। মুখ্যমন্ত্রীকে আহ্বানও জানানো হয়েছিল। কিন্তু আজকে আমাদের মঞ্চে উনি আসেননি। কোনও প্রতিনিধিও পাঠাননি। তাই পূর্ব ঘোষণা মেনে আমরা এর শেষ দেখে ছাড়ব।” তিনি আরও বলেন, “২৯ জানুয়ারি থেকে আন্দোলনকারী সরকারি কর্মচারীরা কোনও সরকারি কাজ করবেন না। আন্দোলনের তীব্রতা বাড়াতে রাজ্যের বিভিন্ন সরকারি অফিসে গিয়ে আন্দোলনের সপক্ষে প্রচার চালাবেন।”

এদিকে নবান্ন থেকে স্পষ্ট হুঁশিয়ারি দেওয়া হয়েছে, কাজ না করলে বেতন কাটা হবে। এই প্রসঙ্গে আন্দোলনকারীদের বক্তব্য, সরকার চাইলেই তো আর সরকার যা খুশি করতে পারে না। ডিএ বা মহার্ঘভাতা সরকারি কর্মীদের ন্যায্য দাবি। দীর্ঘ অপেক্ষার পরও তা না মেটায় এই ধর্মঘটের কর্মসূচি নিয়েছেন।”

বড়দিনের আগে গত ২১ ডিসেম্বর রাজ্য সরকারি কর্মচারীদের জন্য আরও ৪ শতাংশ ডিএ বাড়ানোর ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী। ১ জানুয়ারি থেকে তা কার্যকর হয়েছে। ডিএ প্রসঙ্গে মুখ্যমন্ত্রী তাঁর অবস্থানে অনড় রয়েছেন। তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন, সরকারের সামর্থ্য অনুযায়ী ডিএ দেওয়া হবে। কেন্দ্রীয় সরকারের হারে ডিএ দেওয়ার ক্ষমতা রাজ্যের নেই।

Sandip Sarkar
Sandip Sarkarhttps://uttarbangasambad.com/
Sandip Sarkar Reporter based in Darjeeling district of West bengal. He Worked in Various media houses for the last 22 years, presently working in Uttarbanga Sambad as Sr Sub Editor.

Share post:

Popular

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:

More like this
Related

Durgapur | দুর্গাপুরের সিটি সেন্টারে নামী হোটেলে তাণ্ডব! বিজেপি ঘনিষ্ঠদের বিরুদ্ধে মারধর ও লুটপাটের অভিযোগ

দুর্গাপুর: ভরদুপুরে দুর্গাপুরের (Durgapur) সিটি সেন্টারের এক নামী হোটেল...

Manoj Agarwal | রাজ্যের মুখ্যসচিব হলেন মনোজ আগরওয়াল

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: রাজ্যের পরবর্তী মুখ্যসচিব হলেন রাজ্য...

Annapurna Bhandar | ১ জুন থেকেই রাজ্যে চালু হচ্ছে অন্নপূর্ণা ভাণ্ডার!

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ অবশেষে সংশয়ের অবসান। ১ জুন...

West Bengal Cabinet Portfolios | ৫ মন্ত্রীর দপ্তর বন্টন করে দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু! কোন দায়িত্ব পেলেন কে?

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: শনিবারই পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ...