Bharat Ratna | আডবানির বাসভবনে গিয়ে ‘ভারতরত্ন’ প্রদান রাষ্ট্রপতির, উপস্থিত ছিলেন মোদিও

শেষ আপডেট:

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু রবিবার প্রবীন বিজেপি নেতা এবং প্রাক্তন উপ প্রধানমন্ত্রী লালকৃষ্ণ আডবানিকে (Lal Krishna Advani) দেশের সর্বোচ্চ অসামরিক সম্মান ‘ভারতরত্ন’ (Bharat Ratna) প্রদান করলেন। এদিন আডবানির দিল্লির বাসভবনে দ্রৌপদী মুর্মুর পাশাপাশি উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, উপরাষ্ট্রপতি জগদীপ ধনকর, প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং আডবানির পরিবারের সদস্যরা। রাষ্ট্রপতি ভবনের এক্স হ্যান্ডেলের তরফে এদিন পোস্ট করা হয়েছে কিছু ছবি।

বার্ধক্যজনিত অসুস্থতার কারণে শনিবার রাষ্ট্রপতি ভবনে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারেননি আডবানি। এবারে মরণোত্তর ভারতরত্ন সম্মানে ভূষিত করা হয়েছে প্রাক্তন প্রধানমন্ত্রী পিভি নরসিমা রাও, প্রাক্তন প্রধানমন্ত্রী চৌধুরী চরণ সিং, বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী কর্পুরী ঠাকুর এবং কৃষি বিজ্ঞানী এমএস স্বামীনাথনকে। প্রসঙ্গত, আডবানি ২০০২ থেকে ২০০৪ সাল পর্যন্ত উপ প্রধানমন্ত্রী হিসাবে এবং ১৯৯৯ থেকে ২০০৪ সাল পর্যন্ত কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী হিসাবে দায়িত্ব পালন করেছিলেন। এছাড়াও বিজেপির সভাপতি পদেও ছিলেন তিনি একাধিকবার। একমাস আগেই লালকৃষ্ণ আডবানির ভারতরত্ন পাওয়ার কথা জানিয়ে এক্স হ্যান্ডেলে পোস্ট করে শুভেচ্ছা জানিয়েছিলেন মোদি।

Shahini Bhadra
Shahini Bhadrahttps://uttarbangasambad.com/
Shahini Bhadra is working as Trainee Sub Editor. Presently she is attached with Uttarbanga Sambad Online. Shahini is involved in Copy Editing, Uploading in website.

Share post:

Popular

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:

More like this
Related

Tamil Nadu CM Oath | তামিলনাডুতে ‘থালাপতি’র রাজ্যাভিষেক! মুখ্যমন্ত্রী পদে শপথ নিলেন সুপারস্টার বিজয়

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: দক্ষিণ ভারতের রাজনীতিতে এক নতুন...

Puducherry CM | পঞ্চমবারের জন্য পুদুচেরির মুখ্যমন্ত্রী হচ্ছেন এন রঙ্গস্বামী, শপথগ্রহণ কবে?

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: পুদুচেরির প্রশাসনিক প্রধান হিসেবে (Puducherry...

Kim Jong Un | কিমকে ছোঁয়ার চেষ্টা করলেই ‘স্বয়ংক্রিয়’ পরমাণু হামলা! যুদ্ধের নীতিতে আমূল বদল উত্তর কোরিয়ার

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: কথায় কথায় পরমাণু যুদ্ধের হুমকি...

US-Iran Conflic | ‘মিসাইল তাক করা আছে’, মার্কিন ঘাঁটি উড়িয়ে দেওয়ার হুমকি দিল ইরান

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: হরমুজ প্রণালীকে (Strait of Hormuz)...