মার্কিন মুলুকে পাড়ি দিচ্ছে পূর্ব বর্ধমানের তরুণ শিল্পীর তৈরি দুর্গা

শেষ আপডেট:

বর্ধমান: মার্কিন মুলুকে পাড়ি দিচ্ছে বাংলার দুর্গা প্রতিমা। পূর্ব বর্ধমানের নাদনঘাট থানার জাহান্নগর পঞ্চায়েতের মাগনপুর গ্রামের বাসিন্দা শিল্পী শঙ্কু দেবনাথের হাতে তৈরি হচ্ছে এই প্রতিমা। ফাইবার ও কাঠ দিয়ে তৈরি হওয়া দুর্গা প্রতিমাটি কয়েকদিনের মধ্যেই পাড়ি দিতে চলেছে মার্কিন মুলুকে। এখন শেষ পর্বে শিল্পী তাঁর নিপুণ হাতে রং তুলির টানে প্রতিমায় অনন্য রূপ দেওয়ার কাজটুকু করে যাচ্ছেন। দেবী পক্ষে এই দুর্গা প্রতিমা পূজিত হবে মার্কিন মুলুকে। তার আগে নজরকাড়া সেই প্রতিমা দেখতে ভিড় করছেন দূরদূরান্তের বাসিন্দারা।

সিমেন্ট, ফাইবার, পাথর ও পিতল দিয়ে বিভিন্ন মূর্তি ও নজরকাড়া শিল্প তৈরি করে খুব অল্প বয়সেই সুনাম কুড়িয়েছেন শঙ্কু। যদিও এই প্রথমবার দুর্গা তৈরির অর্ডার পেয়েছেন ২৪ বছর বয়সি এই যুবক। তাও আবার সূদূর আমেরিকা থেকে। মাত্র দু’মাস আগে এই বরাত মেলে। তারপর থেকে দিনরাত এক করে চলছে অক্লান্ত পরিশ্রম। আগামী বুধবার বিমানে চেপে এই দুর্গা প্রতিমা পাড়ি দেবে মার্কিন মুলুকে।

শিল্পী শঙ্কু জানান, প্রতিবেশী দাদা তাপস দে-র মাধ্যমে এই প্রথম তিনি আমেরিকা থেকে দুর্গা প্রতিমা তৈরির বরাত পান। এর কিছুদিন পর কোরিয়া থেকেও দুর্গা প্রতিমা তৈরির অনুরোধ আসে। কিন্তু হাতে সময় না থাকায় সেই বরাত তিনি নিতে পারেননি। শঙ্কু জানান, আমেরিকার জন্য যে দুর্গা প্রতিমাটি তিনি তৈরি করেছেন সেটি লম্বায় সাড়ে তিন ফুট আর চওড়ায় চার ফুট। কাঠের পাটাতনের উপর ফাইবার দিয়ে বাহন সহ দুর্গা, লক্ষ্মী, সরস্বতী, কার্তিক, গণেশ, অসুর মূর্তি নানা কারুকার্যে সাজিয়ে তুলেছেন। দেব-দেবীর সাজে ব্যবহার করেছেন রংবেরংয়ের পাথর ও সিটি গোল্ডের গহনা। গোটা প্রতিমার ওজন ৬০ কেজির মতন হবে।

শিল্পী আরও জানান, প্রতিমা তৈরির বরাত পাওয়ার পর তাঁর হাতে সময় খুব একটা বেশি ছিল না। তাই তাঁর বাবা মদন দেবনাথ, মা প্রণতি দেবী ও বোন পায়েল তাঁকে সর্বতভাবে সহযোগিতা করেছেন। সেই কারণে দু’মাসের মধ্যেই তিনি প্রতিমা তৈরির কাজ সম্পূর্ণ করতে পেরেছেন। এই প্রতিমাটি তৈরির জন্য ৪ লক্ষ টাকা পাবেন বলে জানিয়েছেন শিল্পী শঙ্কু।

Kuhelika Barman
Kuhelika Barmanhttps://uttarbangasambad.com/
Kuhelika Barman is working as Sub Editor Since 2016. Presently she is attached with Uttarbanga Sambad Digital. She is involved in Copy Editing, Uploading in website and various social media platforms.

Share post:

Popular

More like this
Related

Amit Shah | “বাংলার মুখ্যমন্ত্রী হবেন এখানকারই কোনো ভূমিপুত্র”, কুলটির সভা থেকে কী বললেন শা?

রাজা বন্দ্যোপাধ্যায়, কুলটি: বিধানসভা নির্বাচনের (West Bengal Election 2026)...

WB Election 2026 | বাস যাচ্ছে নির্বাচনী ডিউটিতে, রাস্তায় দাঁড়িয়ে নাভিশ্বাস যাত্রীদের

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: রাজ্যে বিধানসভা নির্বাচনের (WB Election...

Amit Shah | “সময় শেষ হচ্ছে…” কুলটির সভা থেকে শা-র ‘বিস্ফোরক’ বার্তা

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: বিধানসভা নির্বাচনের (West Bengal Election...

WB Election 2026 | শিলিগুড়ি ছেড়ে ঘরের পথে সাধারণ মানুষ! জনসমুদ্র তেনজিং নোরগে টার্মিনাসে

শিলিগুড়ি: গণতন্ত্রের উৎসবে শামিল হতে কাজের শহর ছেড়ে ঘরের...