Fire | জল্পেশ বাজারে বিধ্বংসী অগ্নিকাণ্ড, পুড়ে ছাই ৬টি দোকান, প্রাণ গেল গবাদি পশুরও

শেষ আপডেট:

ময়নাগুড়িঃ রবিবার রাতে বিধ্বংসী অগ্নিকাণ্ডের (Devastating fire) ঘটনা ঘটল ময়নাগুড়ি (Mainaguri) ব্লকের জল্পেশ মন্দির (Jalpesh Mandir) সংলগ্ন বাজারে। পুড়ে ছাই হয়ে গেল ছয়টি দোকান। ময়নাগুড়ি দমকল কেন্দ্রের কর্মীরা গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে ক্ষয় ক্ষতির পরিমান কয়েক লক্ষ টাকা। কিভাবে আগুন লাগল তা এখনও পরিস্কার নয়। ঘটনাকে ঘিরে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে।

জানা গিয়েছে, রবিবার রাত সাড়ে বারোটা নাগাদ জল্পেশ মন্দির লাগোয়া বাজারের একটি দোকানে আচমকাই আগুন দেখতে পান স্থানীয়রা। মুহুর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে আশপাশের দোকানগুলিতে। স্থানীয়রাই প্রথম আগুন নেভানোর কাজে হাত লাগান। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় ময়নাগুড়ি দমকলের দুটি ইঞ্জিন। প্রায় দুই ঘন্টার প্রচেষ্টায় আগুন আয়ত্তে আসে। এই অগ্নিকাণ্ডে পুড়ে গিয়েছে একটি সাইকেলের দোকান, সারের দোকান, ব্যবসায়ী সমিতির অফিসঘর সহ অন্যান্য দোকান। একটি ঝুপড়ির ঘরও পুড়ে গিয়েছে এদিনের বিধ্বংসী আগুনে। আগুনে পুড়ে মৃত্যু হয়েছে এই ঘরে থাকা ছয়টি ছাগলের। কী কারণে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল তা এখনও স্পষ্ট নয়। ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।

Sandip Sarkar
Sandip Sarkarhttps://uttarbangasambad.com/
Sandip Sarkar Reporter based in Darjeeling district of West bengal. He Worked in Various media houses for the last 22 years, presently working in Uttarbanga Sambad as Sr Sub Editor.

Share post:

Popular

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:

More like this
Related

Pulwama attack mastermind dead | পাক অধিকৃত কাশ্মীরে খতম পুলওয়ামা হামলার ‘অন্যতম মাস্টারমাইন্ড’ হামজা বুরহান, দাবি রিপোর্টে

উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক: পুলওয়ামা হামলার ‘অন্যতম মাস্টারমাইন্ড’ (Pulwama...

Ebola Virus | ইবোলা আতঙ্ক! বিদেশ ফেরত যাত্রীদের জন্য দিল্লি বিমানবন্দরের জরুরি নির্দেশিকা, সতর্ক কলকাতা

উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক: করোনা ও মাঙ্কিপক্সের পর এবার...

RG Kar case update | আরজি কর কাণ্ড: নতুন করে সিট গঠন, তদন্তভার সিবিআই যুগ্ম অধিকর্তার হাতে

উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক: আরজি করে তরুণী চিকিৎসক ধর্ষণ...

Artificial Ripening of Mangoes | লাভের আশায় ভরসা কার্বাইডে, অপরিপক্ক আমে বিপন্ন মালদার সুনাম

হরষিত সিংহ, মালদা: পাকার সময় এখনও হয়নি। কিন্তু ভিনরাজ্যের...