হরিশ্চন্দ্রপুরে ভয়াবহ অগ্নিকাণ্ড, দমকলকেন্দ্রের বিরুদ্ধে অভিযোগ এলাকাবাসীর

শেষ আপডেট:

হরিশ্চন্দ্রপুর: ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল হরিশ্চন্দ্রপুরের নওয়াপাড়া গ্রামে। আগুন লাগার ঘণ্টাখানেক পরে দমকলের একটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছোয়। তবে দমকল বাহিনী পৌঁছোনোর আগে ভস্মীভূত হয়ে যায় বাড়ি সহ অন্যান্য জিনিসপত্র। যেখানে আগুন লাগে তার পাশেই দুটো পাম্পসেট ছিল। সেটার সাহায্যেই গ্রামবাসীদের তৎপরতায় দমকল ইঞ্জিন পৌঁছোনোর আগেই আগুন নিয়ন্ত্রণে আসে।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ওই গ্রামের সাদিকুল ইসলামের বাড়ি থেকে আগুন ছড়িয়ে পড়ে। তিনি কেরোসিনের ব্যবসা করেন। এমনকী বাড়িতেও কেরোসিন তেল মজুত ছিল। তাঁর বাড়িতে থাকা দাহ্য পদার্থ শুকনো খড়, কাঠ থেকে আগুন ছড়িয়ে যায়। বাড়ির ভেতরের সমস্ত আসবাবপত্র পুড়ে ছাই হয়ে গিয়েছে। ক্ষতির পরিমাণ লক্ষাধিক টাকা বলে জানা গিয়েছে। তবে কী থেকে আগুন ছড়িয়েছে তা এখনও নির্ধারণ করা সম্ভব হয়নি। এদিনের ঘটনার পর দমকলকেন্দ্র নিয়ে প্রশ্ন তুলেছেন এলাকাবাসীরা। তাঁদের অভিযোগ, হরিশ্চন্দ্রপুর ২ নম্বর ব্লক বিশেষ করে রেলের দক্ষিণের ইসলামপুর, সাদলিচক, দৌলত্নগরের জন্য আদৌ কী কাজে লাগে দমকলকেন্দ্র?? এসব অঞ্চল থেকে দমকল কেন্দ্রের যা দূরত্ব, দমকল ইঞ্জিন পৌঁছোনোর আগেই সব ভস্মীভূত হয়ে যাবে।

Sourav Roy
Sourav Royhttps://uttarbangasambad.com
Sourav Roy is a seasoned Journalist with over a decade of experience in the media industry since 2013. Currently based in Siliguri, he serves as the Head of Digital Operations at Uttarbanga Sambad, where he has been leading digital initiatives since March 2019. With a proven track record in leading media houses, Sourav specializes in digital news management and regional journalism in West Bengal.

Share post:

Popular

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:

More like this
Related

Dinhata | নিজের বাড়ি থেকে গ্রেপ্তার দিনহাটা পুরসভার প্রাক্তন চেয়ারম্যান!

দিনহাটাঃ গ্রেপ্তার হলেন দিনহাটা পুরসভার প্রাক্তন চেয়ারম্যান গৌরিশঙ্কর মাহেশ্বরী।...

Mamata Banerjee | তৃণমূল সুপ্রিমোর নিশানায় ‘বুলডোজার রাজনীতি’, উচ্ছেদ অভিযান নিয়ে ফেসবুক পোস্টে সরব মমতা বন্দ্যোপাধ্যায়

উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক: এ রাজ্যে কোনোভাবেই 'বুলডোজার রাজনীতি'...

Suvendu Adhikari | ‘উনি এসে কাঁদলেন!’ আপ্তসহায়ক চন্দ্রনাথের শ্রাদ্ধে উপস্থিত মুখ্যমন্ত্রী শুভেন্দু

উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্কঃ মধ্যমগ্রামের সেই রক্তক্ষয়ী ও অভিশপ্ত...