মঙ্গলবার, ৯ ডিসেম্বর, ২০২৫

আপাতত থাকতে হবে জেলেই, মানিকের জামিনের আর্জি ফের খারিজ হাইকোর্টে

শেষ আপডেট:

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: কলকাতা হাইকোর্ট খারিজ করল নিয়োগ দুর্নীতিকাণ্ডে ধৃত প্রাথমিক শিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি মানিক ভট্টাচার্যের জামিনের আবেদন।বৃহস্পতিবার মহামান্য আদালতের বিচারপতি তীর্থঙ্কর বলেন, ‘অনন্তকাল কাউকে জেলে রাখা যায় না।তবে জামিন এখনই মঞ্জুর করা যাবেনা।’

এদিন বিচারপতি বলেন, ‘এই মুহূর্তে মানিক ভট্টাচার্যকে জামিন দিলে ইডির তদন্তে প্রভাব পড়বে।হাইকোর্টে সিবিআই জানিয়েছে, প্রাথমিক শিক্ষকদের চাকরি টাকার বিনিময়ে বিক্রি হয়েছে। ফলে এই দুর্নীতির গভীরতা অনেক বেশি। ডিভিশন বেঞ্চ ডিসেম্বরের মধ্যে তদন্ত শেষ করার নির্দেশ দিয়েছে। তাই এখন মানিক জামিন পেয়ে গেলে তার প্রভাব তদন্তের উপর পড়তে বাধ্য। এই যুক্তিতেই মানিকের জামিনের আবেদন খারিজ করা হল।’

অন্যদিকে মানিকের আইনজীবী বলেন, ‘জেলা প্রাথমিক শিক্ষা সংসদ যদি কোনও বেআইনি কাজ করে থাকে তা হলে তার দায় পর্ষদের উপরেই বা বর্তাবে কেন?’

Mistushree Guha
Mistushree Guhahttps://uttarbangasambad.com/
Mistushree Guha is working as Sub Editor. Presently she is attached with Uttarbanga Sambad Online. Mistushree is involved in Copy Editing, Uploading in website.

Share post:

Popular

More like this
Related

Japan | জাপানে শক্তিশালী ভূমিকম্প, আঘাত হানতে পারে সুনামি! দ্রুত পদক্ষেপ সরকারের

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: সোমবার জাপানের উত্তর উপকূলে আঘাত...

Berhampore | হুমায়ুনের বাবরি মসজিদ নির্মাণ প্রকল্পঃ ‘টাকার পাহাড়’ গুনতে আনা হল মেশিন!

পরাগ মজুমদার,বহরমপুর: হুমায়ুন কবীরের বাবরি মসজিদ শিলান্যাস ইস্যুকে কেন্দ্র...

Goa Night club Fire | ছিলেন রাঁধুনি! বাগডোগরার যুবকের মৃত্যুতে গোয়ার নাইটক্লাবের বিরুদ্ধে ক্ষোভ পরিবারের

শিলিগুড়ি: রবিবার রাতে গোয়ার নাইট ক্লাবে আগুন (Goa Night...

Sonali Bibi | সোনালিকে দেখতে তৃণমূলের নেতা-নেত্রীদের অবাধ প্রবেশ, বাদ সংবাদমাধ্যম! উঠল প্রশ্ন

রামপুরহাট: সংবাদ মাধ্যমের ক্ষেত্রে কঠোর বিধিনিষেধ থাকলেও হাসপাতালের প্রসূতি...