Illegal Migration | অনুপ্রবেশের অভিযোগ! ৩ বাংলাদেশি সহ গ্রেপ্তার ৪

শেষ আপডেট:

রায়গঞ্জ:  গোপন সূত্রে খবর পেয়ে অনুপ্রবেশের দায়ে (Illegal Migration) তিন বাংলাদেশি সহ চারজনকে গ্রেপ্তার করলো কালিয়াগঞ্জ (Kaliyaganj) থানার পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃতদের নাম মহম্মদ ইউনুল, সুন্নী বেগম, মিজানুর রহমান ও কৈলাশ রায়।  কৈলাশ রায় ছাড়া বাকিদের বাড়ি বাংলাদেশে। ধৃতদের বিরুদ্ধে ফরেনার্স অ্যাক্টে মামলা রুজু করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে,  সুন্নি বেগম ও মিজানুর রহমান স্বামী স্ত্রী। দীর্ঘ কয়েক বছর যাবৎ কাঁটাতার পেরিয়ে ভারতে প্রবেশ করে দিল্লিতে পরিযায়ী শ্রমিকের কাজ করত এই দম্পতি। দিন তিনেক আগে তাদের আত্মীয় আইনুল কাঁটাতার পেরিয়ে ভারতে প্রবেশ করে। কৈলাশ রায়ের বাড়িতে আশ্রয় নেয় সে। সেখানে ওই দম্পতি দেখা করতে আসতেই পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে তাদের গ্রেপ্তার করে।

Sabyasachi Bhattacharya
Sabyasachi Bhattacharyahttps://uttarbangasambad.com/
Sabbyasachi Bhattacharjee Reporter based in Darjeeling district of West bengal. He Worked in Various media houses for the last 23 years, presently working in Uttarbanga Sambad as Sr Sub Editor.

Share post:

Popular

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:

More like this
Related

VIP Security Cut | অভিষেকের পর এবার রাজীব-কুণালদের পালা, তৃণমূল হেভিওয়েটদের নিরাপত্তায় কোপ লালবাজারের!  

উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক: ভিআইপি নিরাপত্তা ব্যবস্থায় (VIP Security...

Weather Update | উত্তরবঙ্গে ভারী বৃষ্টির দাপট, ঝোড়ো হাওয়া বইবে দক্ষিণে! রইল রাজ্যের আবহাওয়ার খবর  

উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক: রোদ-বৃষ্টির খামখেয়ালিপনা চলছে বঙ্গজুড়ে। তবে...

Humayun Kabir | কুরবানি নির্দেশিকার বিরুদ্ধে ‘জিহাদ’ ঘোষণা! মুর্শিদাবাদে ফিরেই চরম হুঁশিয়ারি বিধায়ক হুমায়ুন কবিরের

পরাগ মজুমদার,বহরমপুর: কলকাতা থেকে বিধানসভার অধিবেশনে যোগ দিয়ে  নিজের...

Raiganj | মহিলাকে আত্মহত্যার প্ররোচনার অভিযোগ! পুলিশি হেপাজতে রায়গঞ্জের তৃণমূল কাউন্সিলর

বিশ্বজিৎ সরকার,রায়গঞ্জ: গ্রেপ্তারির পর এবার তৃণমূলের (TMC) কাউন্সিলর বাপি...