এবার কাফ সিরাপ রপ্তানিতে নয়া নির্দেশিকা কেন্দ্রের, জুন থেকে মানতে হবে এই নিয়ম

শেষ আপডেট:

নয়াদিল্লি: এবার কাফ সিরাপ রপ্তানিতে নয়া নির্দেশিকা জারি করল কেন্দ্র। রপ্তানির আগে সরকারি ল্যাবরেটরিতে পরীক্ষা করানোর পর তবেই ভারতীয় কাফ সিরাপ বিদেশে রপ্তানি করার অনুমতি মিলবে। সোমবার এমনই নির্দেশিকা জারি করল সরকার। জুন থেকে এই নতুন নিয়ম কার্যকর হবে।

ডিরেক্টর জেনারেল অফ ফরেন ট্রেড (ডিজিএফটি)-এর তরফে নির্দেশিকা জারি করে বলা হয়েছে, কাফ সিরাপ রপ্তানির আগে তা সরকারি ল্যাবরেটরিতে পরীক্ষা করাতে হবে। সেখানে নমুনা পরীক্ষায় পাশ করলে তবেই বিদেশে রপ্তানির অনুমতি মিলবে। ১ জুন থেকে এই নিয়ম কার্যকর হবে। সরকারি ল্যাবরেটরির তালিকাও প্রকাশ করা হয়েছে।

প্রসঙ্গত, গত এক বছরে ১,৭০০ কোটি ডলারের কাফ সিরাপ রপ্তানি করেছে ভারত। জানা গিয়েছে, গত বছরেই ভারতীয় সংস্থার তৈরি কাফ সিরাপ খেয়ে গাম্বিয়ায় ৬৬ জন শিশুর মৃত্যু হয়েছিল। তার জেরেই এই নির্দেশিকা জারি করা হয়েছে।

Sushmita Ghosh
Sushmita Ghoshhttps://uttarbangasambad.com/
Sushmita Ghosh is working as Sub Editor Since 2018. Presently she is attached with Uttarbanga Sambad Digital. She is involved in Copy Editing, Uploading in website and various social media platforms.

Share post:

Popular

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:

More like this
Related

WB CM 2026 | ‘শুভেন্দু ছাড়া দ্বিতীয় নামের প্রস্তাব আসেনি’, মুখ্যমন্ত্রী বাছাই নিয়ে মন্তব্য শায়ের

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: "শুভেন্দু অধিকারী (Shuvendu Adhikari) ছাড়া...

Suvendu Adhikari | ‘মোদিজির নেতৃত্বে বাংলার নবনির্মান’, মুখ্যমন্ত্রী হিসাবে বাংলার মানুষের স্বপ্নপূরণের আশ্বাস শুভেন্দু অধিকারীর

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ বাংলায় বিজেপির প্রথম মুখ্যমন্ত্রী হিসাবে...

Tamil Nadu | জাদুসংখ্যা বিজয়ের ঝুলিতে, কংগ্রেসের পাশাপাশি এবার বামের সমর্থনে মসনদে ‘থলপতি’!

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: অবশেষে জল্পনার অবসান। প্রয়োজনীয় ‘জাদুসংখ্যা’...

Amit Shah | ‘বাম আমলের চেয়েও ভয়াবহ ভয়ের পরিবেশ তৈরি করেছিলেন মমতা!’ প্রাক্তন মুখ্যমন্ত্রীকে বিঁধলেন শা

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক:  সমস্ত জল্পনার অবসান ঘটিয়ে ২০২৬...