শনিবার, ৭ ফেব্রুয়ারি, ২০২৬

Gulf of Aden | হুথি আক্রমণে জেরবার এডেন উপসাগর, আহতদের উদ্ধার ভারতীয় নৌবাহিনীর

শেষ আপডেট:

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: এডেন উপসাগরে (Gulf of Aden) ইয়েমেনের হুথিদের হামলায় ২১ জনকে উদ্ধার করল ভারতীয় নৌবাহিনী। বুধবার একটি পণ্যবাহী জাহাজে ক্ষেপণাস্ত্র (Missile) ছোঁড়ে হুথিরা। এর ফলে নিহত হয়েছেন জাহাজের ৩ জন ক্রু। একজন ভারতীয় নাগরিক সহ বাকি ২১ জনকে সফলভাবে উদ্ধার করে ভারতীয় নৌবাহিনীর যুদ্ধজাহাজ (The Indian Navy Warship) আইএনএস কলকাতা (INS Kolkata)। ঘটনাটি ঘটেছে, ইয়েমেনের বন্দর শহর এডেনের প্রায় ১০১ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে।

নৌবাহিনীর কমান্ডার বিবেক মাধওয়াল জানিয়েছেন, ‘আইএনএস কলকাতা আক্রমণের খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে পৌঁছায়। হেলিকপ্টার ও নৌকা ব্যবহার করে ২১ জনকে দ্রুত উদ্ধার করে জওয়ানরা। জাহাজের মেডিকেল টিম আহতদের দ্রুত চিকিৎসার ব্যবস্থা করে। উল্লেখ্য, হুথিরা এযাবৎকাল পর্যন্ত জাহাজে যতগুলি হামলা চালিয়েছে, তার মধ্যে এটি ছিল সবচেয়ে প্রাণঘাতী। বার্বাডোস-পতাকাবাহী (Barbados-flagged) এমভি ট্রু কনফিডেন্সের (MV True Confidence) একটি পণ্যবাহী জাহাজকে লক্ষ্য করে এদিন ক্ষেপণাস্ত্র ছোঁড়া হয়। জাহাজটিও চূড়ান্তভাবে ক্ষতিগ্রস্ত।

প্রসঙ্গত, গত নভেম্বর থেকে লোহিত সাগরে একাধিক বাণিজ্যতরীতে আক্রমণ করে হুথিরা (Houthi)। তবে এবারই প্রথম প্রাণহানির ঘটনা ঘটল।

Mouli Majumder
Mouli Majumderhttps://uttarbangasambad.com
Mouli Majumder is working as Trainee Sub Editor. Presently she is attached with Uttarbanga Sambad Online. Mouli is involved in Copy Editing, Uploading in website.

Share post:

Popular

More like this
Related

Bangladesh | হাসিনা সরকারের পতনের পর গ্রেপ্তার হয়েছিলেন, বাংলাদেশের জেলেই মৃত্যু প্রাক্তন মন্ত্রীর

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: জেলবন্দি অবস্থায় মৃত্যু হল আওয়ামি...

Donald Trump | রুশ তেল ছেড়ে আমেরিকার বন্ধু মোদি! ভারত থেকে ২৫ শতাংশ বাড়তি শুল্ক তুললেন ট্রাম্প

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: দীর্ঘ টালবাহানার পর অবশেষে বড়সড়ো...

India Map Controversy | অখণ্ড কাশ্মীরের স্বীকৃতি ট্রাম্পের! ভারতের সঙ্গে সখ্যতা বাড়তেই পাকিস্তানকে বড় ধাক্কা মার্কিন প্রেসিডেন্টের

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ নয়াদিল্লি ও ওয়াশিংটনের মধ্যকার দ্বিপাক্ষিক...

Islamabad Blast | ইসলামাবাদে বিস্ফোরণে মৃত বেড়ে ৬৯, ভারতকে টানল পাকিস্তান, ‘ভিত্তিহীন’ বলে ওড়ালেন জয়সওয়াল  

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ পাকিস্তানের রাজধানী ইসলামাবাদের মসজিদে আত্মঘাতী...