শনিবার, ৭ ফেব্রুয়ারি, ২০২৬

‘সাংবিধানিক সংকট হলে বসে থাকব না’, মন্তব্য রাজ্যপালের

শেষ আপডেট:

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: রাজ্যপাল সিভি আনন্দ বোসের মুখে এবার শেক্সপিয়রের ‘হ্যামলেট নাটকের প্রসঙ্গ’ সোমবার জোড়াসাঁকো ঠাকুরবাড়ির এক অনুষ্ঠানে রাজ্যপাল বলেন  ‘রাজ্যে আইনগত বা সাংবিধানিক সঙ্কট তৈরি হলে এক জন রাজ্যপাল শেক্সপিয়রের হ্যামলেটের মতো সংশয় নিয়ে বসে থাকবেন না।’ যদিও রাজ্যপাল কেন এমন মন্তব্য করলেন তা নিয়ে চর্চা শুরু হয়েছে। নানা ঘটনায় এই মুহুর্তে রাজ্য প্রশাসন জর্জরিত। তার মধ্য ময়না ও কালিয়াগঞ্জের ঘটনা নিয়ে বিরোধীরা শোরগোল শুরু করে দিয়েছে। এই পরিস্থিতিতে রাজ্যপালের এহেন মন্তব্য কিনা তা জানা যায়নি।

রাজ্যপাল হিসেবে সিভি আনন্দ বোস দায়িত্ব নেওয়ার পর রাজ্যের সঙ্গে মধুর সম্পর্কেরই ইঙ্গিত মিলেছিল। বাংলা ভাষা ও সংস্কৃতির প্রতি গভীর অনুরাগ ব্যক্ত করেছিলেন রাজ্যপাল। ‘হাতেখড়ি’ অনুষ্ঠানের মাধ্যমে তিনি বাংলা শেখাও শুরু করেন। মাঝে অবশ্য রাজভবন আর নবান্নের মাঝে দূরত্ব বাড়ে। কিছুদিন আগে রাজভবনের তরফে চিঠি দিয়ে বিশ্ববিদ্যালয়গুলোর আর্থিক লেনদেন নিয়ে হিসেব চাওয়া হয়। যা নিয়ে ক্ষুব্ধ হয় শিক্ষা দপ্তর। ক্ষোভ প্রকাশ করেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুও। এর পাশাপাশি মুখ্যমন্ত্রীকে রাজ্যের সব বিশ্ববিদ্যালয়ের আচার্য হিসাবে নিয়োগ সংক্রান্ত বিলটি দীর্ঘদিন ধরে রাজভবনে আটকে থাকার বিষয়টি নিয়েও রাজভবনের উপর ক্ষুব্ধ নবান্ন। এই পরিস্থিতিতে রাজ্যপালের হ্যামলেট সংক্রান্ত মন্তব্যটি যথেষ্টই তাৎপর্যপূর্ণ বলে মনে করছে ওয়াকিবহাল মহল।

Sabyasachi Bhattacharya
Sabyasachi Bhattacharyahttps://uttarbangasambad.com/
Sabbyasachi Bhattacharjee Reporter based in Darjeeling district of West bengal. He Worked in Various media houses for the last 23 years, presently working in Uttarbanga Sambad as Sr Sub Editor.

Share post:

Popular

More like this
Related

SIR | রাজ্যে এসআইআরে গ্রহণযোগ্য নথি ‘স্থায়ী বসবাসের শংসাপত্র’! নয়া নির্দেশিকা জারি কমিশনের  

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: রাজ্যের ভোটার তালিকায় বিশেষ নিবিড়...

Sikkim Earthquake | ফের ভূমিকম্পে কেঁপে উঠল সিকিম! কম্পন অনুভূত শিলিগুড়ি-জলপাইগুড়িতেও

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: ফের ভূমিকম্পে কেঁপে উঠল সিকিম...

Chiranjeet Chakraborty | আর বিধায়ক হতে চান না! ছাব্বিশের নির্বাচনের আগে বড় ইঙ্গিত চিরঞ্জিতের?  

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: আসন্ন বিধানসভা নির্বাচনের (West Bengal...

Bangladesh | হাসিনা সরকারের পতনের পর গ্রেপ্তার হয়েছিলেন, বাংলাদেশের জেলেই মৃত্যু প্রাক্তন মন্ত্রীর

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: জেলবন্দি অবস্থায় মৃত্যু হল আওয়ামি...