Pankaj Udhas | ৭২-এ থামল সুরের সফর, প্রয়াত গজলশিল্পী পঙ্কজ উধাস

শেষ আপডেট:

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: ফের বিনোদন জগতে নক্ষত্রপতন। প্রয়াত কিংবদন্তি গজলশিল্পী পঙ্কজ উধাস। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭২ বছর। জানা গিয়েছে, দীর্ঘ দিন ধরেই অসুস্থ ছিলেন তিনি। সোমবার শেষ নিঃশ্বাস ত্যাগ করেন শিল্পী। টুইটারে পোস্ট করে তাঁর প্রয়াণের খবর জানিয়েছেন শিল্পীর মেয়ে নায়াব উধাস। তিনি বলেন, ‘গভীর শোকের সঙ্গে জানাচ্ছি পদ্মশ্রী শিল্পী পঙ্কজ উধাস ২৬ ফেব্রুয়ারি প্রয়াত হয়েছেন।’ তাঁর অকাল প্রয়াণে শোকের ছায়া বিনোদন জগতে। টুইটারে পরিবারের তরফে পঙ্কজ উধাসের মৃত্যুর খবর শেয়ার করতেই তাঁর আত্মার শান্তি কামনা করেছেন প্রত্যেকে।

অনুষ্ঠান, অ্যালবাম, ছবির গানে ৮০-র দশককে মুগ্ধ করে রেখেছিলেন পঙ্কজ। ‘চান্দি জ্যায়সা রং’, ‘না কাজরে কি ধার’, ‘দিওয়ারো সে মিল কর রোনা’, ‘আহিস্তা’, ‘থোড়ি থোড়ি প্যায়ার করো’, নিকলো না বেনাকাব’- পঙ্কজ উদাসের গাওয়া অসাধারণ সব গজল আজও শ্রোতাদের মনের রসদ। ‘নশা’, ‘পয়মানা’, ‘হসরত’, ‘হামসফর’-এর মতো বেশ কয়েকটি বিখ্যাত অ্যালবামও রয়েছে তাঁর ঝুলিতে।

১৯৫১ সালের ১৭ মে গুজরাটের জেটপুরে জন্মেছিলেন গায়ক পঙ্কজ উধাস। ১৯৮০ সালে ‘আহট’ নামের একটি গজলের অ্যালবাম প্রকাশের মাধ্যমে গজলের জগতে পরিচিত হন তিনি। অল্প কিছুদিনের মধ্যেই তিনি বলিউডের সঙ্গীত জগতে একটি উল্লেখযোগ্য নাম হয়ে ওঠেন। সঞ্জয় দত্ত অভিনীত ১৯৮৬ সালের মুক্তি পাওয়া ছবি ‘নাম’-এর “বড়ে দিনো কে বাদ/ হম বে বসনে কো ইয়াদ…” সঙ্গীতপ্রেমী যে কোনও ভারতীয়র চোখের কোণে জল এনে দিয়েছে এবং এখনও দেয়। এরপর তার সঙ্গীত জীবনে তিনি একটির পর একটি গজলের অ্যালবাম প্রকাশ করেছেন। লাইভ কনসার্টে অংশ নিয়েছেন। ২০০৬ সালে ভারত সরকার তাকে পদ্মশ্রী উপাধিতে ভূষিত করে।

Sourav Roy
Sourav Royhttps://uttarbangasambad.com
Sourav Roy is a working Journalist since 2013. He already worked in many leading media houses in this few years. Sourav presently working in Uttarbanga Sambad as a Journalist & Sub Editor of Digital Desk from March 2019 in Siliguri, West Bengal.

Share post:

Popular

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:

More like this
Related

West Bengal Assembly | বিধানসভায় তৃণমূলের বিরোধী দলনেতা শোভনদেব, ডেপুটি দুই মহিলা মুখ!

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: ২০২৬-এর নির্বাচনী লড়াইয়ে কার্যত ধুয়ে...

Delhi | দিল্লিতে জারি ‘হাই অ্যালার্ট’! বড়সড় জঙ্গি হামলার আশঙ্কা?

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: রাজধানী দিল্লিতে (Delhi) বড়সড় জঙ্গি...

TMC | মুখ খুলতেই কড়া পদক্ষেপ! তিন মুখপাত্রকে ৬ বছরের জন্য সাসপেন্ড করল তৃণমূল

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: বিধানসভা নির্বাচনে বিপর্যয়ের রেশ কাটতে...

Tamil Nadu | তামিলনাডুর মসনদে এবার ‘থালাপতি’! ভিসিকে-আইইউএমএল-এর সমর্থনে নিশ্চিত বিজয়ের জয়যাত্রা

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: দক্ষিণী রাজনীতির দীর্ঘদিনের দাপুটে শক্তি...