শনিবার, ১৪ মার্চ, ২০২৬

সাতসকালে বাড়িতে হানা, ‘কালীঘাটের কাকু’কে ঘুম থেকে তুলল ইডি!

শেষ আপডেট:

কলকাতা: শনিবার সাতসকালে সুজয়কৃষ্ণ ভদ্র ওরফে ‘কালীঘাটের কাকু’র বাড়িতে হানা ইডি’র। কার্যত তাঁকে ঘুম থেকে তুলল ইডি।এদিন সকাল ৬টা নাগাদ তাঁর বাড়িতে পৌঁছায় ইডি। এদিকে পৃথক একটি দল হানা দেয় বেহালা ফকির পাড়া রোডে একটি কনসালটেন্সি সংস্থার অফিসেও। নিয়োগ দুর্নীতিতে এই সংস্থার কোনও যোগ রয়েছে কিনা তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করে।

‘কালীঘাটের কাকু’ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিসের কর্মচারী। এদিন অভিষেককেও তলব করেছে সিবিআই। এর আগেও সিবিআই সুজয়কৃষ্ণ ভদ্রের বাড়িতে হানা দিয়েছিল। তাঁকে ডেকে জিজ্ঞাসাবাদ করেন সিবিআই আধিকারিকরা। গত কয়েক মাসে ‘কালীঘাটের কাকু’কে নিয়ে অনেক চর্চা হয়। তার ওপর যেদিন অভিষেককে তলব করা হল, সেদিনই ‘কালীঘাটের কাকু’র বাড়িতে ইডি’র হানা নিয়ে আরও জল্পনা শুরু হয়।

প্রসঙ্গত, নিয়োগ দুর্নীতি মামলা নিয়ে প্রতিদিনই নয়া মোড় নিচ্ছে। এই মামলায় গ্রেপ্তার হন রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। তৃণমূল থেকে বহিষ্কৃত হুগলির যুবনেতা কুন্তল ঘোষের গ্রেপ্তারির পরও একাধিক তথ্য উঠে আসে। এদিকে তিনি দাবি করেছিলেন, তাঁকে দলীয় নেতাদের নাম বলার জন্য চাপ দিচ্ছে কেন্দ্রীয় এজেন্সি। এই মামলার জল গড়িয়েছিল কলকাতা হাইকোর্ট পর্যন্ত। কুন্তলের চিঠি প্রসঙ্গে হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহা নির্দেশ দিয়েছিলেন, এই মামলায় প্রয়োজনে অভিষেককে জিজ্ঞাসাবাদ করতে পারে তদন্তকারী এজেন্সি। সেইমতো এদিন অভিষেককে তলব করা হয়।

Sushmita Ghosh
Sushmita Ghoshhttps://uttarbangasambad.com/
Sushmita Ghosh is working as Sub Editor Since 2018. Presently she is attached with Uttarbanga Sambad Digital. She is involved in Copy Editing, Uploading in website and various social media platforms.

Share post:

Popular

More like this
Related

PM Modi Visit Bengal | আকাশে নজর বায়নোকুলারে, রাজপথে ৩ হাজার পুলিশ! মোদির ব্রিগেডে নিশ্ছিদ্র নিরাপত্তার ঘেরাটোপ

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ শনিবার ব্রিগেডের মেগা শো-তে (Brigade...

Brigade Parade Ground | ব্রিগেডে দক্ষিণেশ্বর মন্দির! মোদির মঞ্চে এবার কৃষ্টি-সংস্কৃতির ছোঁয়া, ‘থিম পুজো’ বলে কটাক্ষ তৃণমূলের

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ ব্রিগেডের মঞ্চে এবার আদ্যোপান্ত বাঙালিয়ানা...

US Military Plane Crash Iraq | ইরাকে ভেঙে পড়ল মার্কিন সামরিক বিমান, ৬ জনের মৃত্যু কবুল আমেরিকার, কারণ ঘিরে ধোঁয়াশা

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: পশ্চিম ইরাকের আকাশে ভয়াবহ দুর্ঘটনার কবলে...

Durgapur Highway Robbery | কোটি টাকা লুটকাণ্ডে বড় সাফল্য! ২৩ মাস টালবাহানার পর গ্রেপ্তার মূল পাণ্ডা

দুর্গাপুর: ১৯ নম্বর জাতীয় সড়কে (Durgapur Highway Robbery) পুলিশ...