কর্ণাটকের মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া, ডেপুটি শিবকুমার, শনিতেই শপথ

শেষ আপডেট:

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: বিধানসভা ভোটে জয়ের ৫ দিন পরে কর্ণাটকের মুখ্যমন্ত্রীর নাম ঘোষণা করল কংগ্রেস। কর্ণাটকের পরবর্তী মুখ্যমন্ত্রী হচ্ছেন সিদ্দারামাইয়া। উপমুখ্যমন্ত্রী হচ্ছেন প্রদেশ কংগ্রেস সভাপতি ডিকে শিবকুমার। বৃহস্পতিবার, কর্ণাটকের নতুন মুখ্যমন্ত্রীর নাম ঘোষণা করেন কংগ্রেসের সাধারণ সম্পাদক কেসি বেণুগোপাল। ২০ তারিখ অর্থাৎ শনিবার বেঙ্গালুরুতে শপথগ্রহণ করবেন নয়া মুখ্যমন্ত্রী। ওই দিনই উপমুখ্যমন্ত্রী-সহ মন্ত্রিসভার অন্য সদস্যরা শপথ নিতে পারেন বলে খবর।

এদিন সন্ধ্যা ৭টায় কর্ণাটকের নবনির্বাচিত কংগ্রেস বিধায়কদের বৈঠক ডেকেছেন শিবকুমার। সেখানেই আনুষ্ঠানিক ভাবে সিদ্দারামাইয়ার নাম ঘোষণা করা হতে পারে। এদিন শিবকুমার কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খড়্গের সঙ্গে তাঁর এবং সিদ্দারামাইয়ার ছবি টুইট করেন। তিনি লেখেন, ‘কর্ণাটকের নিরাপদ ভবিষ্যৎ এবং আমাদের জনগণের কল্যাণই আমাদের সর্বোচ্চ অগ্রাধিকার। আর এর নিশ্চয়তা দিতে আমরা ঐক্যবদ্ধ।‘

Sourav Roy
Sourav Royhttps://uttarbangasambad.com
Sourav Roy is a seasoned Journalist with over a decade of experience in the media industry since 2013. Currently based in Siliguri, he serves as the Head of Digital Operations at Uttarbanga Sambad, where he has been leading digital initiatives since March 2019. With a proven track record in leading media houses, Sourav specializes in digital news management and regional journalism in West Bengal.

Share post:

Popular

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:

More like this
Related

Abhishek Banerjee House Notice | অভিষেকের বাড়িতে পুরনিগমের নোটিস, সাঁটানোর ১ মিনিটের মধ্যেই ছিঁড়ে ফেলার অভিযোগ! আইনি পদক্ষেপের হুঁশিয়ারি

উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্কঃ তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাসভবনের...

Suvendu Adhikari | এবার জিটিএ দুর্নীতির হিসেব-নিকেশ! উত্তরকন্যা থেকে বড় বার্তা শুভেন্দুর  

শিলিগুড়ি: পশ্চিমবঙ্গের প্রশাসনিক সংস্কৃতিতে এক বড়সড় পরিবর্তনের বার্তা দিলেন...

Pushback Law West Bengal | আজ থেকেই বাংলায় ‘পুশব্যাক’ আইন বলবৎ, সিএএ নিয়ে মতুয়াদের আশ্বস্ত করলেন মুখ্যমন্ত্রী

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক : জাতীয় সুরক্ষাকে সর্বোচ্চ অগ্রাধিকার...