কালিয়াগঞ্জের ঘটনায় সিট গঠনের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে রাজ্য

শেষ আপডেট:

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: কালিয়াগঞ্জের নাবালিকার রহস্যমৃত্যুর ঘটনার তদন্তে সিট গঠনের সিদ্ধান্তের বিরোধিতা করে আদালতের দ্বারস্থ রাজ্য। বুধবার কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানমের ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হয় রাজ্য। জানা গিয়েছে, কালিয়াগঞ্জের ঘটনায় সিটে দুজন অবসরপ্রাপ্ত অফিসারকে দিয়ে তদন্তের নির্দেশ দিয়েছেন বিচারপতি রাজাশেখর মান্থা। সেই সিদ্ধান্তকেই মূলত চ্যালেঞ্জ করেছে রাজ্য। রাজ্যের তরফে বলা হয়েছে, সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী কোনও অবসরপ্রাপ্ত পুলিশ অফিসার তদন্ত করতে পারেন না। তাই ওই নির্দেশ খারিজ করার আবেদন জানিয়ে হাইকোর্টের দ্বারস্থ হয়েছে রাজ্য।

সিট গঠনের নির্দেশকে চ্যালেঞ্জ করে মামলা দায়েরের অনুমতি চেয়ে আবেদন করা হয়। সেই আবেদন মঞ্জুর করেছে প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ। আগামীকাল দ্রুত মামলার শুনানির আবেদনও জানায় রাজ্য। যদিও সেই আবেদন খারিজ করেছে ডিভিশন বেঞ্চ।

কালিয়াগঞ্জের এই ঘটনায় সিআইডি তদন্তের নির্দেশ দেওয়া হয়েছিল আগে। তবে সম্প্রতি হাইকোর্টের বিচারপতি মান্থার বেঞ্চ জানিয়ে দিয়েছে, কালিয়াগঞ্জ-কাণ্ডের তদন্ত করবে আদালতে গঠিত সিট। তদন্তের প্রয়োজনে সব ক্ষমতা দেওয়া হয়েছে সিটকে এবং প্রয়োজনে তদন্তের খাতিরে নতুন অফিসার যুক্ত করতে পারবে সিট।

Sourav Roy
Sourav Royhttps://uttarbangasambad.com
Sourav Roy is a seasoned Journalist with over a decade of experience in the media industry since 2013. Currently based in Siliguri, he serves as the Head of Digital Operations at Uttarbanga Sambad, where he has been leading digital initiatives since March 2019. With a proven track record in leading media houses, Sourav specializes in digital news management and regional journalism in West Bengal.

Share post:

Popular

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:

More like this
Related

Dinhata | নিজের বাড়ি থেকে গ্রেপ্তার দিনহাটা পুরসভার প্রাক্তন চেয়ারম্যান!

দিনহাটাঃ গ্রেপ্তার হলেন দিনহাটা পুরসভার প্রাক্তন চেয়ারম্যান গৌরিশঙ্কর মাহেশ্বরী।...

Mamata Banerjee | তৃণমূল সুপ্রিমোর নিশানায় ‘বুলডোজার রাজনীতি’, উচ্ছেদ অভিযান নিয়ে ফেসবুক পোস্টে সরব মমতা বন্দ্যোপাধ্যায়

উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক: এ রাজ্যে কোনোভাবেই 'বুলডোজার রাজনীতি'...

Suvendu Adhikari | ‘উনি এসে কাঁদলেন!’ আপ্তসহায়ক চন্দ্রনাথের শ্রাদ্ধে উপস্থিত মুখ্যমন্ত্রী শুভেন্দু

উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্কঃ মধ্যমগ্রামের সেই রক্তক্ষয়ী ও অভিশপ্ত...