Madhyamik Result 2023: মাধ্যমিকে সপ্তম স্থানে ধূপগুড়ির স্মরণ

শেষ আপডেট:

ধূপগুড়ি: মাধ্যমিকে প্রথম দশজনের তালিকায় স্থান পেল জলপাইগুড়ি জেলার ধূপগুড়ি শহরের বৈরাতিগুড়ি হাইস্কুলের স্মরণ দেবনাথ। ৬৮৬ নম্বর পেয়ে মাধ্যমিকে (Madhyamik Result 2023) রাজ্যে সপ্তম স্থান দখল করেছে সে। ধূপগুড়ির (Dhupguri) ১২ নম্বর ওয়ার্ডের সুকান্তপল্লির বাসিন্দা স্মরণের ভালো ফলে খুশি বাবা বিপ্লব দেবনাথ এবং মা লিপি দেবনাথ।

মাধ্যমিকে (Madhyamik Result 2023) ১৬টি জেলা থেকে প্রথম দশজনের তালিকায় রয়েছে মালদার ২১, পূর্ব বর্ধমানের ১৭, বাঁকুড়ার ১৪, দক্ষিণ ২৪ পরগনার ১৩, পূর্ব মেদিনীপুরের ১১, উত্তর দিনাজপুরের ৯, পশ্চিম মেদিনীপুরের ৯, পুরুলিয়ার ৬, হুগলির ৫, হাওড়ার ৪, কোচবিহারের ৩, বীরভূমের ২, দক্ষিণ দিনাজপুরের ১, জলপাইগুড়ির ১, নদীয়ার ১, ঝাড়গ্রামের ১।

আরও পড়ুন: মালদার রামকৃষ্ণ মিশন থেকে মাধ্যমিকের মেধাতালিকায় ১৩

শুক্রবার সকাল ১০টায় আনুষ্ঠানিক ফল ঘোষণা করে মধ্যশিক্ষা পর্ষদ। এবার পরীক্ষা দিয়েছে ৬ লক্ষ ৮২ হাজার ৩২১ জন। পাশ করেছে ৫ লক্ষ ৬৫ হাজার ৪২৮ জন। মাধ্যমিকে এবার প্রথম হয়েছে পূর্ব বর্ধমানের কাটোয়ার বাসিন্দা দেবদত্তা মাঝি। ৭০০-এর মধ্যে তার প্রাপ্ত নম্বর ৬৯৭।

যুগ্ম দ্বিতীয় (৬৯১) পূর্ব বর্ধমান মিউনিসিপাল স্কুলের শুভম পাল এবং মালদার রামকৃষ্ণ মিশন বিবেকানন্দ বিদ্যাপীঠের রিফাত হাসান সরকার। তৃতীয় স্থানে (৬৯০) উত্তর ২৪ পরগনার টাকি রামকৃষ্ণ মিশন হাইস্কুলের অর্ক মণ্ডল, উত্তর ২৪ পরগনার বেড়াচাপা দেউলিয়া উচ্চবিদ্যালয়ের সৌম্যদীপ মল্লিক, মালদার রামকৃষ্ণ মিশন বিবেকানন্দ বিদ্যাপীঠের মহম্মদ সারওয়ার ইমতিয়াজ, মাহির হোসেন, স্বরাজ পাল এবং অর্ঘ্যদীপ সাহা।

Kuhelika Barman
Kuhelika Barmanhttps://uttarbangasambad.com/
Kuhelika Barman is working as Sub Editor Since 2016. Presently she is attached with Uttarbanga Sambad Digital. She is involved in Copy Editing, Uploading in website and various social media platforms.

Share post:

Popular

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:

More like this
Related

Indian Army Chief | ‘ভূগোলে থাকবে নাকি ইতিহাসে, সিদ্ধান্ত পাকিস্তানের!’, চরম হুঁশিয়ারি ভারতীয় সেনাপ্রধানের

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: সন্ত্রাসবাদ ইস্যুতে প্রতিবেশী রাষ্ট্র পাকিস্তানকে...

Balurghat | আইআইটি খড়গপুরের ‘কৃতি’ প্রোগ্রামে বাংলার কৃষকের ছেলে! মেধাবী তালিকায় নাম মিসবাহুলের

বালুরঘাট: দক্ষিণ দিনাজপুরের (Dakshin Dinajpur) মুখ উজ্জ্বল করল বালুরঘাটের...

Weather Monitoring Station | বিপজ্জনক স্থানে বসছে ওয়েদার স্টেশন, দুর্যোগ মোকাবিলায় উদ্যোগী রেল 

পূর্ণেন্দু সরকার, জলপাইগুড়ি: প্রাকৃতিক দুর্যোগের আগাম খবর পেতে বিপজ্জনক...