কুকুরছানা হাতে ট্রেড মিলে হেঁটে চলেছেন মমতা, ভিডিও আপলোড হতেই ভাইরাল

শেষ আপডেট:

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: ট্রেডমিলে হাঁটা মমতা বন্দ্যোপাধ্যায়ের দীর্ঘদিনের অভ্যেস। বাড়ির বাইরে থাকলে ট্রেড মিলের সুবিধে না থাকলে অনেক সময় রাস্তাতেও হাঁটেন। আজও মাইলের পর মাইল পেরোতে খুব একটা কালঘাম ছোটাতে হয় না তাঁকে।

কিছুদিন আগে পাহাড়ের পথে দৌড়তেও দেখা গিয়েছিল মমতা বন্দ্যোপাধ্যায়কে। এদিন তাঁর ট্রেড মিলে হাঁটার একটি ভিডিও রীতিমত ভাইরাল হল। ইন্স্টাগ্রামে মমতা অফিশিয়াল অ্যাকাউন্ট থেকে পোস্ট হয় ভিডিওটি। ভিডিওতে দেখা যায় মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে রয়েছে একটি কুকুরছানা। পোষ্যটিকে হাতে নিয়েই আঢপৌরে কায়দায় পরা নীল পাড় সাদা শাড়িতে দেখা গিয়েছে তাঁকে। শাড়ি পরেই ট্রেডমিলে পা চালাচ্ছেন। পোষ্যটিও স্থির হয়ে রয়েছে মমতার হাতে। হেঁটে চলেছেন মমতা।

মাত্র ১৪ সেকেন্ডের ভিডিওটি বহু মানুষ দেখেছেন। ভিডিও-টি পোস্ট করে সোশ্যাল মিডিয়ায় মমতা লেখেন, ‘কখনও কখনও বাড়তি অনুপ্রেরণার প্রয়োজন হয়’। ভিডিওটি দেখে অনেকেই প্রশংসায় ভরিয়ে দিয়েছেন তাঁকে।

Sabyasachi Bhattacharya
Sabyasachi Bhattacharyahttps://uttarbangasambad.com/
Sabbyasachi Bhattacharjee Reporter based in Darjeeling district of West bengal. He Worked in Various media houses for the last 23 years, presently working in Uttarbanga Sambad as Sr Sub Editor.

Share post:

Popular

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:

More like this
Related

Marco Rubio Kolkata Visit | ১৪ বছরের ‘বনবাস’ শেষ, রাজ্যে সরকার বদলাতেই কলকাতায় পা রাখছেন মার্কিন বিদেশসচিব!

উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক: এক অদ্ভুত ও বিস্ময়কর সমাপতন...

Nisith Pramanik | নতুন ক্রীড়ামন্ত্রীর সঙ্গে ফোনালাপ সৌরভের! কী কথা হল দুজনের?

উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক: রাজ্যের ক্রীড়ামন্ত্রী হিসেবে সদ্য দায়িত্ব...

Bardhaman | উচ্চ মাধ্যমিকে রাজ্যে তৃতীয় সৌম্য রায়! খুশিতে ভাসছে বর্ধমানের তেলমারুই পাড়া

প্রদীপ চট্টোপাধ্যায়, বর্ধমান: উচ্চ মাধ্যমিক পরীক্ষায় রাজ্যে তৃতীয় স্থান...

Mamata Banerjee | ‘আইনজীবী’ মমতা কবে নাম নথিভুক্ত করেছেন? নথি চাইল বার কাউন্সিল অফ ইন্ডিয়া

উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক: ভোট-পরবর্তী হিংসার অভিযোগ নিয়ে পুরোদস্তুর...