বিচারপতি নিয়োগ নিয়ে ‘বিতর্কিত’ মন্তব্য, কিরেন রিজিজুকে আইনমন্ত্রীর পদ থেকে সরালেন মোদি

শেষ আপডেট:

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: বিচারপতি নিয়োগ নিয়ে ‘বিতর্কিত’ মন্তব্য করার জেরে কেন্দ্রীয় আইনমন্ত্রীর পদ থেকে সরানো হল কিরেণ রিজিজুকে। তাঁর জায়গায় আইন মন্ত্রকের স্বাধীন দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী করা হয়েছে রাজস্থানের বিজেপি সাংসদ অর্জুন রাম মেঘওয়ালকে। কিরেণ রিজিজুকে ভূবিজ্ঞান মন্ত্রকের দায়িত্ব দেওয়া হয়েছে। বৃহস্পতিবার রাষ্ট্রপতি ভবন থেকে দপ্তর বদল সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। সূত্রের খবর, বার বার প্রকাশ্যে বিতর্কিত মন্তব্য করে সরকারের বিড়ম্বনা বাড়িয়েছেন কিরেন। বিচার বিভাগের সঙ্গে সংঘাতে জড়িয়ে সুপ্রিম কোর্টের ভর্ৎসনার মুখে পড়েছেন। তাঁকে সরিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সুপ্রিম কোর্টকে ইতিবাচক বার্তা দিতে চেয়েছেন বলে খবর।

দীর্ঘদিন ধরেই বিচারপতি নিয়োগে ‘কলেজিয়াম ব্যবস্থার স্বচ্ছতা’ থেকে সমলিঙ্গ বিয়ের আইনি স্বীকৃতি সংক্রান্ত মামলায় সুপ্রিম কোর্টের বিচার বিভাগের সমালোচনা করেছিলেন তিনি। সম্প্রতি একটি আলোচনা সভায় রিজিজু বলেছিলেন, ‘সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতিদের কয়েক জন ‘ভারতবিরোধী গোষ্ঠী’র সদস্য! ওই গোষ্ঠীর কাজ বিচার বিভাগকে সরকারের বিরুদ্ধে প্ররোচিত করা!’ ওই মন্তব্যের জেরে সংসদে সাফাই দিতে হয়েছিল তাঁকে। তার আগে বিচারপতি নিয়োগে কলেজিয়াম ব্যবস্থায় অস্বচ্ছতার অভিযোগ তুলেছিলেন রিজিজু। সেজন্য তাঁকে শীর্ষ আদালতের ভর্ৎসনাও শুনতে হয়েছিল। এর পরেও সুপ্রিম কোর্টকে নিশানা করা বন্ধ করেননি কিরেন। সমলিঙ্গ বিয়ের আইনি স্বীকৃতি সংক্রান্ত বিচারাধীন বিষয় নিয়েও মন্তব্য করেছেন। তিনি বলেছিলেন, ‘বিয়ের মতো গুরুত্বপূর্ণ বিষয়ে দেশের জনগণকে সিদ্ধান্ত নিতে হবে। আদালত এই জাতীয় সমস্যাগুলি নিষ্পত্তি করার স্থান নয়।‘

Sourav Roy
Sourav Royhttps://uttarbangasambad.com
Sourav Roy is a working Journalist since 2013. He already worked in many leading media houses in this few years. Sourav presently working in Uttarbanga Sambad as a Journalist & Sub Editor of Digital Desk from March 2019 in Siliguri, West Bengal.

Share post:

Popular

More like this
Related

Lebanon | লেবাননে ফরাসি শান্তিরক্ষীদের ওপর হামলা! তীব্র নিন্দা জানাল ভারত

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: দক্ষিণ লেবাননে (Lebanon) রাষ্ট্রসংঘের ফরাসি...

Narendra Modi | ‘নারী হয়তো সবকিছু ভুলে যেতে পারেন…কিন্তু’, বিরোধীদের কড়া বার্তা প্রধানমন্ত্রী মোদীর!

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: লোকসভায় মহিলা সংরক্ষণ বিল ও...

PM Narendra Modi | নারীর অধিকার কেড়ে নিয়ে উল্লাস বিরোধীদের! জাতির উদ্দেশে ভাষণে গর্জে উঠলেন প্রধানমন্ত্রী

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: লোকসভায় পাশ করানো যায়নি মহিলা...

Strait of Hormuz | হরমুজ প্রণালীতে ভারতীয় পতাকাবাহী জাহাজে গুলি ইরানের! রাষ্ট্রদূতকে তলব করল দিল্লি

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: হরমুজ প্রণালীতে (Strait of Hormuz)...