রায়গঞ্জ: ১২ বছরের এক নাবালিকার রহস্যমৃত্যু ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে রায়গঞ্জ থানার রামপুর গ্রাম পঞ্চায়েতের লহন্ডা গ্রামে। মৃত নাবালিকার নাম ভবানী বিশ্বাস। ঘর থেকে তার ঝুলন্ত দেহ উদ্ধার হয়েছে। গলায় ফাঁস দিয়ে সে আত্মঘাতী হয়েছে বলে মনে করা হচ্ছে। তবে কী কারণে সে আত্মহত্যা করল, তা নিয়ে ধোঁয়াশা রয়েছে। ঘটনায় একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করেছে পুলিশ। ঘটনার তদন্ত শুরু হয়েছে।
নাবালিকার রহস্যমৃত্যু ঘিরে চাঞ্চল্য
শেষ আপডেট:
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে।
ফলো করুন আমাদের মাধ্যমগুলি:

