Cooch Behar | পুলিশকর্মীর রহস্যমৃত্যু কোচবিহারে, উদ্ধার গুলিবিদ্ধ দেহ

শেষ আপডেট:

কোচবিহার: রহস্যজনকভাবে মৃত্যু হল কোচবিহারের(Cooch Behar) মুখ্য স্বাস্থ্য আধিকারিকের নিরাপত্তারক্ষী শ্যামসুন্দর নার্জীনারির। তিনি রাজ্য পুলিশে কর্মরত ছিলেন। বুধবার রাতে কোচবিহারে মুখ্য স্বাস্থ্য আধিকারিকের বাংলো থেকে তাঁর গুলিবিদ্ধ মৃতদেহ উদ্ধার হয়। পুলিশকর্মীর মাথায় গুলির আঘাত রয়েছে। দেহের পাশ থেকেই তাঁর সার্ভিস রিভলবারটি উদ্ধার করা হয়েছে। পুলিশ সুপার দ্যুতিমান ভট্টাচার্য জানিয়েছেন, রাতে ওই বাংলোর একটি ঘরে ছিলেন শ্যামসুন্দরবাবু। সেইসময় অপর এক কর্মী গুলির আওয়াজ শুনতে পান। সেখানে গিয়ে দেখা যায় গুলিবিদ্ধ অবস্থায় তাঁর দেহ পড়ে রয়েছে। পরবর্তীতে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য এমজেএন মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়। কীভাবে এই মৃত্যু হল তা নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে। তদন্তের দাবি জানিয়েছে মৃতের পরিবার।

Sourav Roy
Sourav Royhttps://uttarbangasambad.com
Sourav Roy is a working Journalist since 2013. He already worked in many leading media houses in this few years. Sourav presently working in Uttarbanga Sambad as a Journalist & Sub Editor of Digital Desk from March 2019 in Siliguri, West Bengal.

Share post:

Popular

More like this
Related

Narendra Modi | ১০ টাকার মুড়িতেই কপাল ফিরল বিক্রমের! ‘মোদী-ম্যাজিকে’ রাতারাতি সেলিব্রেটি ঝাড়গ্রামের যুবক

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: গত ১২ বছর ধরে ঝাড়গ্রামে...

IPAC | এবার ইডির স্ক্যানারে আই প্যাকের ডিরেক্টর ঋষিরাজ সিং, সোমেই তলব

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: নির্বাচন চলাকালীন আই-প্যাকের (IPAC) অন্দরে...

Samsi | মাঝরাতে তৃণমূল নেতার বাড়িতে কেন্দ্রীয় বাহিনী! সামসীতে ‘ভয় দেখানোর’ অভিযোগে তুঙ্গে রাজনৈতিক তরজা

মুরতুজ আলম,সামসী: মালদার রতুয়া বিধানসভার সামসী (Samsi) পঞ্চায়েত এলাকার...

PM Modi Belda Rally | “এবার কিছু জেলায় খাতা খুলবে না তৃণমূল”— নির্বাচনের আগে মোদীর বড় ভবিষ্যদ্বাণী

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: ২০২৬-এর মহাযুদ্ধের অন্তিম লগ্নে দাঁড়িয়ে...