সুপ্রিম কোর্টে ধাক্কা রাজ্যের, রামনবমীর অশান্তির ঘটনায় এনআইএ তদন্তই বহাল

শেষ আপডেট:

নয়াদিল্লি: রামনবমীতে রাজ্যে বিক্ষিপ্ত বিশৃঙ্খলার ঘটনায় এনআইএ তদন্তই বহাল থাকবে। শুক্রবার এমনটাই জানাল সুপ্রিম কোর্ট। রামনবমীতে বিভিন্ন জায়গায় অশান্তির ঘটনায় হাইকোর্ট এনআইএ তদন্তের নির্দেশ দিয়েছিল। সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে শীর্ষ আদালতের দ্বারস্থ হয়েছিল রাজ্য। কিন্তু শীর্ষ আদালত হাইকোর্টের নির্দেশই বহাল রাখল। ফলে রামনবমীর অশান্তির ঘটনায় এনআইএ তদন্তে বাধা রইল না।

প্রসঙ্গত, হাওড়ায় রামনবমীতে অশান্তির ঘটনার পরদিনই সিবিআই তদন্তের দাবি জানিয়ে কলকাতা হাইকোর্টে মামলা করেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তাঁর বক্তব্য ছিল, এ ধরনের ঘটনা ফের ঘটতে পারে। হাইকোর্টের প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম ডিভিশন বেঞ্চ রাজ্যের থেকে রিপোর্ট চেয়ে পাঠিয়েছিল। সেই রিপোর্ট দেখে রাজ্যের উচ্চ আদালত, এনআইএ তদন্তের নির্দেশ দেয়। নির্দেশে এও বলা হয়, দু’সপ্তাহের মধ্যে যাবতীয় তথ্য এনআইএ-র হাতে তুলে দিতে হবে রাজ্যকে।

Sushmita Ghosh
Sushmita Ghoshhttps://uttarbangasambad.com/
Sushmita Ghosh is working as Sub Editor Since 2018. Presently she is attached with Uttarbanga Sambad Digital. She is involved in Copy Editing, Uploading in website and various social media platforms.

Share post:

Popular

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:

More like this
Related

Shaktigarh | ২১ জুলাইয়ের ‘রেকর্ড’ ভাঙল ৯ মে! শুভেন্দুর শপথে মিষ্টিমুখ করতে শক্তিগড়ে জনজোয়ার

প্রদীপ চট্টোপাধ্যায়,বর্ধমান: বাংলার রাজনীতিতে বইছে পরিবর্তনের হাওয়া। দীর্ঘ দেড়...

West Bengal Assembly | বিধানসভায় তৃণমূলের বিরোধী দলনেতা শোভনদেব, ডেপুটি দুই মহিলা মুখ!

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: ২০২৬-এর নির্বাচনী লড়াইয়ে কার্যত ধুয়ে...

Delhi | দিল্লিতে জারি ‘হাই অ্যালার্ট’! বড়সড় জঙ্গি হামলার আশঙ্কা?

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: রাজধানী দিল্লিতে (Delhi) বড়সড় জঙ্গি...

TMC | মুখ খুলতেই কড়া পদক্ষেপ! তিন মুখপাত্রকে ৬ বছরের জন্য সাসপেন্ড করল তৃণমূল

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: বিধানসভা নির্বাচনে বিপর্যয়ের রেশ কাটতে...