পেট্রোল পাম্পে দাঁড়িয়ে থাকা ট্রাক থেকে তেল চুরি, ধরা পড়ল সিসিটিভিতে

শেষ আপডেট:

করণদিঘি: পেট্রোল পাম্পে ট্রাক দাঁড় করিয়ে ঘুমিয়েছিলেন চালক। সকালে উঠে হতবাক হয়ে পড়লেন তিনি! চালক দেখেন, ট্রাকের জ্বালানি ট্যাংকের ঢাকনা খোলা, সব তেল চুরি হয়ে গিয়েছে। উত্তর দিনাজপুর জেলার করণদিঘি থানার তিতপুকুর এলাকার ঘটনা। জানা গিয়েছে, একই রাতে পরপর দুটি ট্রাক থেকে প্রায় ৫০০ লিটার তেল চুরি হয়েছে।

বর্ধমান থেকে পণ্য বোঝাই করে শিলিগুড়ি হয়ে ফের বর্ধমানে ফিরছিল একটি ট্রাক। তিতপুকুর এলাকার একটি পেট্রোল পাম্পে ট্রাক দাঁড় করিয়ে ঘুমিয়ে পড়েছিলেন চালক। মঙ্গলবার সকালে ঘুম থেকে উঠে তিনি দেখেন, ট্রাকের জ্বালানি ট্যাংকের ঢাকনা খোলা। সেখান থেকে তেল উধাও। ওই পেট্রোল পাম্পে অপর আরও একটি ট্রাকের তেলও চুরি হয়েছে বলে জানা গিয়েছে। পেট্রোল পাম্পে সিসিটিভি ক্যামেরা খতিয়ে দেখা যায়, একটা গাড়ি থেকে তিনজন নেমে তেল চুরি করে। ঘটনায় থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়। বিষয়টি খতিয়ে দেখছে করণদিঘি থানার পুলিশ।

Sushmita Ghosh
Sushmita Ghoshhttps://uttarbangasambad.com/
Sushmita Ghosh is working as Sub Editor Since 2018. Presently she is attached with Uttarbanga Sambad Digital. She is involved in Copy Editing, Uploading in website and various social media platforms.

Share post:

Popular

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:

More like this
Related

Abhishek Banerjee House Notice | অভিষেকের বাড়িতে পুরনিগমের নোটিস, সাঁটানোর ১ মিনিটের মধ্যেই ছিঁড়ে ফেলার অভিযোগ! আইনি পদক্ষেপের হুঁশিয়ারি

উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্কঃ তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাসভবনের...

Suvendu Adhikari | এবার জিটিএ দুর্নীতির হিসেব-নিকেশ! উত্তরকন্যা থেকে বড় বার্তা শুভেন্দুর  

শিলিগুড়ি: পশ্চিমবঙ্গের প্রশাসনিক সংস্কৃতিতে এক বড়সড় পরিবর্তনের বার্তা দিলেন...

Gangarampur Arms Recovery | গঙ্গারামপুরে তৃণমূল কর্মীর বাড়িতে পুলিশের হানা, উদ্ধার অত্যাধুনিক আগ্নেয়াস্ত্র ও গুলি

গঙ্গারামপুর: রাজ্যে বিধানসভা নির্বাচন পরবর্তী সময়েও জেলাগুলিতে অবৈধ অস্ত্র...

Pushback Law West Bengal | আজ থেকেই বাংলায় ‘পুশব্যাক’ আইন বলবৎ, সিএএ নিয়ে মতুয়াদের আশ্বস্ত করলেন মুখ্যমন্ত্রী

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক : জাতীয় সুরক্ষাকে সর্বোচ্চ অগ্রাধিকার...