ইমরানকে গ্রেপ্তারের আঁচ লন্ডনেও, নওয়াজ শরিফের বাড়ি ঘেরাও করলেন অনুগামীরা

শেষ আপডেট:

ইসলামাবাদ: প্রাক্তন পাক প্রধানমন্ত্রী ইমরান খানের মুক্তির দাবিতে বুধবার স্থানীয় সময় সকাল ৮টা থেকে পথে নেমেছেন পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই)-এর নেতাকর্মীরা। ইমরানের গ্রেপ্তারের প্রতিবাদে মঙ্গলবার থেকেই বিক্ষোভে উত্তাল পাকিস্তান। দেশের গণ্ডি ছাড়িয়ে এর আঁচ পড়ল লন্ডনেও। লন্ডনে পাকিস্তানের আর এক প্রাক্তন প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের বাড়ি ঘেরাও করেছেন ইমরানের সমর্থকরা। সামাজিক যোগাযোগ মাধ্যমে সেই ভিডিও ছড়িয়ে পড়েছে। যদিও ভিডিওর সত্যতা যাচাই করেনি উত্তরবঙ্গ সংবাদ। কানাডা, আমেরিকাতেও ‘ক্যাপ্টেন’কে গ্রেপ্তারির প্রতিবাদ জানানো হচ্ছে। কানাডাতে একটি বিরাট জমায়েত থেকে ইমরানকে মুক্তি দেওয়ার দাবি উঠেছে। এদিকে, আমেরিকা পরিস্থিতির ওপর নজর রাখছে। পাকিস্তানে নিযুক্ত মার্কিন কূটনীতিকদের নিরাপত্তার দিকে বিশেষ নজর রাখা হচ্ছে। ইংল্যান্ড ও কানাডাও নাগরিকদের জন্য নির্দেশিকা জারি করেছে।

Web Desk
Web Deskhttps://uttarbangasambad.com/
Uttarbanga Sambad is leading online news publisher in West Bengal. Every single article post checked after verify and fact checking by our own staff.

Share post:

Popular

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:

More like this
Related

Xi Jinping-Trump | বেজিংয়ে মোলাকাত: ট্রাম্পকে শি-র বিশেষ বার্তা, ‘সম্পর্ক যেন বিগড়ে না যায়’!

উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক: বিশ্ব রাজনীতির দুই মহাশক্তিধর রাষ্ট্রপ্রধানের...

Work From Home | জ্বালানি বাঁচাতে সপ্তাহে ২ দিন ‘ওয়ার্ক ফ্রম হোম’! দিল্লিতে বড় ঘোষণা মুখ্যমন্ত্রী রেখা গুপ্তার

উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক: বিশ্বজুড়ে ক্রমবর্ধমান অর্থনৈতিক অনিশ্চয়তা এবং...

Emmanuel Macron | ফরাসি প্রেসিডেন্টকে স্ত্রীর ‘চড়’! নেপথ্যে কি ইরানি অভিনেত্রীর সঙ্গে সম্পর্ক?

উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক: ‘নিখুঁত’ দম্পতি হিসেবে পরিচিত হলেও...