শনিবার, ৬ ডিসেম্বর, ২০২৫

উদয়পুরে রাজকীয় বিয়ে, ‘রাঘনীতি’র ছবি দিতেই শুভেচ্ছার বন্যা

শেষ আপডেট:

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: এ যেন রূপকথার বিয়ে। গোধূলি লগ্নে পাঞ্জাবী রীতি মেনে উদয়পুরে রবিবার রাজকীয় বিয়ে হল অভিনেত্রী পরিণীতি চোপড়া এবং আপ নেতা রাঘব চাড্ডার। মিস্টার অ্যান্ড মিসেস চাড্ডার ছবি দেখার জন্য সোশ্যাল মিডিয়ায় অধীর আগ্রহে অপেক্ষা করছিলেন অনুরাগীরা। প্রকাশ্যে এল বিয়ের পর দু’জনের প্রথম ছবি। ‘রাঘনীতি’কে শুভেচ্ছার জোয়ারে ভাসালেন অনুরাগী থেকে ইন্ডাস্ট্রির সহকর্মীরা।

গতকাল শুভ পরিণয় সম্পন্ন হয়েছে রাঘব-পরিণীতির। পরিবার-পরিজন, ঘনিষ্ঠ বন্ধুদের উপস্থিতিতে চার হাত এক হয়েছে তাঁদের। ঘনিষ্ঠ সূত্রে খবর, বিয়ের পিঁড়িতে বসে অভিনেত্রী তখন লাজে রাঙা। মনের মানুষের সঙ্গে সাত পাকে বাঁধা পড়লেন তিনি। বিয়ের পর ‘বিদাই’ অনুষ্ঠান সম্পন্ন হল ‘ইয়ে জওয়ানি হ্যায় দিওয়ানি’ সিনেমার ‘কবীরা’ গান দিয়ে। বিয়েতে আসতে পারেননি ‘দিদি-জামাইবাবু’ প্রিয়াংকা এবং নিক।

গতকাল তাজ লেক প্যালেস থেকে লীলা প্যালেসে হাজির হন আপ নেতা রাঘব চাড্ডা। বরযাত্রী হিসেবে উপস্থিত ছিলেন অরবিন্দ কেজরিওয়াল, ভগবন্ত মানরা। এদিকে পরিণীতির জীবনের বিশেষ দিনে উপস্থিত থাকতে উদয়পুরে হাজির হন বন্ধু সানিয়া মির্জা, হরভজন সিং। মনীশ মালহোত্রার ব্রাইডাল লেহেঙ্গাতে সেজেছিলেন পরিণীতি।

Sushmita Ghosh
Sushmita Ghoshhttps://uttarbangasambad.com/
Sushmita Ghosh is working as Sub Editor Since 2018. Presently she is attached with Uttarbanga Sambad Digital. She is involved in Copy Editing, Uploading in website and various social media platforms.

Share post:

Popular

More like this
Related

Darjeeling orange | দার্জিলিংয়ের কমলা কলকাতায়

শিলিগুড়ি: এবার কলকাতার (Kolkata) মানুষও স্বাদ নিতে পারবেন দার্জিলিংয়ের...

Itahar | নিষ্প্রভ চোখে জীবনের লড়াই 

প্রায় ৯০ শতাংশ দৃষ্টিশক্তি নেই। তবু জীবনীশক্তির অভাব নেই।...

Weather Update | সপ্তাহান্তে শীতের ঝোড়ো ব্যাটিং, কমছে তাপমাত্রা, কী বলছে ওয়েদার রিপোর্ট?

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: সপ্তাহান্তে শীতের ঝোড়ো ব্যাটিং। বঙ্গে...

Cheetah cub dies | জঙ্গলে ছাড়ার ২৪ ঘণ্টার মধ্যেই মৃত্যু চিতাশাবকের, শোরগোল কুনো জাতীয় উদ্যানে  

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ আরও এক চিতার মৃত্যু হল...