CPIM | মমতা-শুভেন্দুকে নিয়ে প্যারোডি, সিপিএমের প্রচারে এবার জামাল কুদু

শেষ আপডেট:

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: আগামী শুক্রবার লোকসভা নির্বাচনের (Loksabha Election) প্রথম দফায় ভোট শুরু। রাজনীতির ময়দানে নেমে পড়েছেন শাসক-বিরোধী সমস্ত দলই। এই আবহেই মমতা ও শুভেন্দুকে নিয়ে প্যারোডি (Parody) আনল সিপিএম (CPIM)। রণবীর কাপুরের ‘অ্যানিমাল’ সিনেমার ‘‌জামাল কুদু’‌ গানের সুরকে ব্যবহার করেই প্যারোডি তৈরি করল সিপিএম। বিজেপি এবং তৃণমূল কংগ্রেসকে আক্রমণ করা হয়েছে সেই গানে।

স্লোগান, দেওয়াল লিখন–সহ নির্বাচনি প্রচারে বরাবরই অভিনবত্বের ছাপ রাখে সিপিএম। এবার সেটাই তুলে ধরছে সোশ্যাল মিডিয়ায়। এসএফআইয়ের সর্বভারতীয় সাধারণ সম্পাদক ময়ূখ বিশ্বাস নিজের সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে সেই গান শেয়ার করেছেন। তবে এবারও বেশ জমে গিয়েছে প্যারোডি। অন্যদিকে ‘‌জামাল কুদু’‌ গানের সুরে একযোগে আক্রমণ করা হয়েছে তৃণমূল কংগ্রেস ও বিজেপিকে। সেখানে তৃণমূল কংগ্রেসের দুর্নীতি তুলে ধরা হয়েছে। আবার নির্বাচনের মুখে নেতাদের দলবদল, বিজেপি–তৃণমূলের গোপন আঁতাত সব বিষয়কেই আক্রমণ করা হয়েছে।

নির্বাচনি প্রচারকে সামনে রেখে যথোপযুক্তভাবে বসানো হয়েছে ‘‌জামাল কুদু’‌ গানের কথা। গানের ভিডিওতে দেখা যাচ্ছে, রাজ্যের চাকরি দুর্নীতি, কয়লা-বালি পাচার, সিন্ডিকেটের দাদাগিরি, পর পর বহুতল ভেঙে পড়ার বিষয়। এই প্যারোডির মাধ্যমে বিজেপিকেও আক্রমণ করা হয়েছে। নির্বাচনের মুখে দলবদল, ধর্ম নিয়ে বিভাজন তুলে ধরেছে সিপিএম। এছাড়া কালীঘাটের টালির ছাদ নিয়ে কটাক্ষ রয়েছে প্যারোডিতে। এই সমস্ত সমস্যা থেকে মুক্তি পেতে প্যারোডিতে সুর তোলা হয়েছে, ‘গ্রাম শহরে খুঁজছে মানুষ বাঁচার মানে/জোট বেঁধে তাই হচ্ছে সামিল লাল নিশানে’। আর বিজেপিকে নিশানা করে সিপিএমের কটাক্ষ, ‘ভোট এসেছে যেই এখন দলবদলের বসছে মেলা/ ওরা জিগির ছড়াবেই আর ধর্ম দিয়ে ভাগের খেলা’।

Sourav Roy
Sourav Royhttps://uttarbangasambad.com
Sourav Roy is a seasoned Journalist with over a decade of experience in the media industry since 2013. Currently based in Siliguri, he serves as the Head of Digital Operations at Uttarbanga Sambad, where he has been leading digital initiatives since March 2019. With a proven track record in leading media houses, Sourav specializes in digital news management and regional journalism in West Bengal.

Share post:

Popular

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:

More like this
Related

Marco Rubio Kolkata Visit | ১৪ বছরের ‘বনবাস’ শেষ, রাজ্যে সরকার বদলাতেই কলকাতায় পা রাখছেন মার্কিন বিদেশসচিব!

উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক: এক অদ্ভুত ও বিস্ময়কর সমাপতন...

Nisith Pramanik | নতুন ক্রীড়ামন্ত্রীর সঙ্গে ফোনালাপ সৌরভের! কী কথা হল দুজনের?

উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক: রাজ্যের ক্রীড়ামন্ত্রী হিসেবে সদ্য দায়িত্ব...

Bardhaman | উচ্চ মাধ্যমিকে রাজ্যে তৃতীয় সৌম্য রায়! খুশিতে ভাসছে বর্ধমানের তেলমারুই পাড়া

প্রদীপ চট্টোপাধ্যায়, বর্ধমান: উচ্চ মাধ্যমিক পরীক্ষায় রাজ্যে তৃতীয় স্থান...

Mamata Banerjee | ‘আইনজীবী’ মমতা কবে নাম নথিভুক্ত করেছেন? নথি চাইল বার কাউন্সিল অফ ইন্ডিয়া

উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক: ভোট-পরবর্তী হিংসার অভিযোগ নিয়ে পুরোদস্তুর...