কলেজ-বিশ্ববিদ্যালয়ে সহকারী অধ্যাপক নিয়োগে পিএইচডি বাধ্যমূলক নয়, জানাল ইউজিসি

শেষ আপডেট:

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: এবার কলেজ ও বিশ্ববিদ্যালয়ে সহকারী অধ্যাপক নিয়োগে পিএইচডি বাধ্যতামূলক নয়। এমনটাই জানাল বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)। ন্যাশনাল এলিজিবিলিটি টেস্ট (নেট) ও স্টেট এলিজিবিলিটি টেস্ট (সেট) পরীক্ষায় উত্তীর্ণ হলেই সহকারী অধ্যাপক পদের জন্য আবেদন করা যাবে। ওই পদে আবেদনের জন্য এই নিয়মই জানিয়েছেন ইউজিসি।

ইউজিসি টুইট করে জানিয়েছে, সহকারী অধ্যাপক হিসেবে নিয়োগের জন্য ন্যুনতম যোগ্যতামান পিএইচডি ১ জুলাই ২০২৩ থেকে ঐচ্ছিক। নেট/সেট-এর মতো পরীক্ষায় উত্তীর্ণ হলেই সরাসরি ওই পদের জন্য আবেদন করতে পারবেন সংশ্লিষ্ট চাকরিপ্রার্থী। এছাড়া কলেজ এবং বিশ্ববিদ্যালয়ে শিক্ষক এবং শিক্ষাকর্মী নিয়োগের জন্য ২০১৮ সালের রেগুলেশন সংশোধন করা হয়েছে বলে জানিয়েছে ইউজিসি। সেই সংশোধন ১ জুলাই থেকে কার্যকর করা হয়েছে।

Sourav Roy
Sourav Royhttps://uttarbangasambad.com
Sourav Roy is a working Journalist since 2013. He already worked in many leading media houses in this few years. Sourav presently working in Uttarbanga Sambad as a Journalist & Sub Editor of Digital Desk from March 2019 in Siliguri, West Bengal.

Popular

More like this
Related

JEE Main 2026 | রাজ্যে পিছিয়ে গেল JEE Main পরীক্ষা! সুকান্ত মজুমদারের আবেদনে সায় দিল NTA

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: পশ্চিমবঙ্গের পরীক্ষার্থীদের জন্য জয়েন্ট এন্ট্রান্স...

Air India Emergency Landing | মাঝ-আকাশে যান্ত্রিক ত্রুটি! ১৯০ জন যাত্রী নিয়ে দিল্লিতে জরুরি অবতরণ সিঙ্গাপুরগামী এয়ার ইন্ডিয়ার

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: মাঝ-আকাশে বড়সড়ো দুর্ঘটনার হাত থেকে...

Iran Threat to Trump | ‘এবার লক্ষ্য মিস হবে না’, ট্রাম্পের রক্তাক্ত ছবি দেখিয়ে প্রকাশ্যে হুমকি ইরানের!

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: ২০২৪-এর জুলাই মাসে পেনসিলভেনিয়ার সেই...

I-PAC Case | সুপ্রিম কোর্টে ধাক্কা রাজ্যের, ইডির বিরুদ্ধে পুলিশের এফআইআরে অন্তর্বর্তী স্থগিতাদেশ শীর্ষ আদালতের

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: আইপ্যাক কাণ্ডে (I-PAC Case) ইডি...