ঝড়বৃষ্টিতে বিপত্তি, দ্বিতীয় দিনেই থমকে গেল পুরী-হাওড়া বন্দে ভারতের যাত্রা

শেষ আপডেট:

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: যাত্রা শুরুর দ্বিতীয় দিনেই বিপত্তিতে পুরী-হাওড়া বন্দে ভারত এক্সপ্রেস। রবিবার ওডিশায় প্রবল ঝড়বৃষ্টিতে ভেঙে যায় বন্দে ভারতের প্যান্টোগ্রাফ। এর জেরে বিদ্যুৎসংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে। পুরী স্টেশন থেকে ছাড়ার কিছু সময়ের মধ্যেই বন্দে ভারতের যাত্রা থমকে যায়।

রেল সূত্রে জানা গিয়েছে, রবিবার দুপুর ১টা ৫০ মিনিটে পুরী স্টেশন থেকে ছাড়ে বন্দে ভারত এক্সপ্রেস। হাওড়া ফেরার পথে ওডিশায় বৈতরণী রোড স্টেশনে ঝড়বৃষ্টির মুখে পড়ে ট্রেনটি। সেই সময় ঝড়বৃষ্টিতে গাছের ডালপালা ভেঙে ট্রেনের প্যান্টোগ্রাফ ভেঙে যায়। তারপরই ট্রেনটি দাঁড়িয়ে যায়। চরম ভোগান্তির মুখে পড়েছেন যাত্রীরা। দ্রুত ট্রেন চালু করার চেষ্টা চালানো হচ্ছে বলে রেলের তরফে জানানো হয়েছে।

Kuhelika Barman
Kuhelika Barmanhttps://uttarbangasambad.com/
Kuhelika Barman is working as Sub Editor Since 2016. Presently she is attached with Uttarbanga Sambad Digital. She is involved in Copy Editing, Uploading in website and various social media platforms.

Share post:

Popular

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:

More like this
Related

New CM Advisor | টিম শুভেন্দু রেডি! কমিশনের বিশেষ পর্যবেক্ষক সুব্রত এবার মুখ্যমন্ত্রীর উপদেষ্টা, ব্যক্তিগত সচিব কে?

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: শনিবার ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে প্রধানমন্ত্রী...

Madhyamik Result 2026 | পাথর খাদান থেকে সাফল্যের শিখরে! আসানসোলের ২০ শ্রমজীবী কন্যার অসাধ্য সাধন

আসানসোল অন্ধকার থেকে আলোয় ফেরার এক অনন্য নজির গড়ল...

Punjab Minister Arrested | অর্থপাচার মামলায় ইডির জালে পঞ্জাবের মন্ত্রী! প্রতিহিংসার অভিযোগে সরব কেজরিওয়াল

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: ফের এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (ED) নিশানায়...

Mamata Banerjee | বিজেপিকে রুখতে বাম-অতিবাম ও জাতীয় দলগুলিকে নিয়ে মহামঞ্চ গড়ার ডাক মমতার

উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক: রাজ্যে ক্ষমতার পালাবদলের পর কালীঘাটে...