আদালত চত্বরে পার্থর কন্ঠে রবীন্দ্রকবিতা পাঠ, কী বার্তা দিলেন প্রাক্তনমন্ত্রী?  

শেষ আপডেট:

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ পার্থর মুখে রবীন্দ্র কবিতা। জেল থেকে আদালতে যাওয়ার পথে রবীন্দ্রজয়ন্তীর ঠিক আগেরদিন কবিতা পাঠ করলেন পার্থ চট্টোপাধ্যায়ের। রাজ্যের প্রাক্তন মন্ত্রীর মুখে শোনা গেল, “মসী লেপি দিল তবুও ঢাকিল না ছবি/অগ্নি দিল তবুও গলিল না সোনা।” কবিতা পাঠের মাধ্যমে কোনও বিশেষ বার্তা দিলেন পার্থ? স্বাভাবিকভাবেই রাজনৈতিক মহলে চলছে জোর আলোচনা।

সোমবার জেল হেফাজত শেষে নিয়োগ দুর্নীতিতে জেলবন্দি রাজ্যের প্রাক্তনমন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়, কল্যাণময় গঙ্গোপাধ্যায়, সুবীরেশ ভট্টাচার্য, নীলাদ্রি ঘোষ-সহ ছ’জনকে তোলা হয় আলিপুর আদালতে। নীল রংয়ের পাঞ্জাবি পরে বেশ হাসিমুখেই আদালত চত্বরে দেখা যায় পার্থকে। সাংবাদিকদের মুখোমুখি হয়ে সামনে প্রথমেই রবীন্দ্র কবিতা পাঠ করেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী। বলেন, “মসী লেপি দিল তবুও ঢাকিল না ছবি / অগ্নি দিল তবুও গলিল না সোনা।”

নিয়োগ দুর্নীতিতে গ্রেপ্তারির পর তৃণমূলের সঙ্গে দূরত্ব বেড়েছে পার্থ চট্টোপাধ্যায়ের। দলের যাবতীয় পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে তাঁকে। তবুও পার্থর মুখে বারবার শোনা গিয়েছে তৃণমূলের জয়গান। এবারও ‘তৃণমূলে নবজোয়ার’ কর্মসূচির প্রশংসা করলেন পার্থ। তিনি বলেন, “অভিষেকের নবজোয়ার কর্মসূচি ১০০ শতাংশ সফল। নবজোয়ার আসলে জনজোয়ার।” তবে কবিতা পাঠের মাধ্যমে কী বোঝাতে চাইলেন পার্থ। তা নিয়ে সর্বত্র চলছে জোর আলোচনা।

Sandip Sarkar
Sandip Sarkarhttps://uttarbangasambad.com/
Sandip Sarkar Reporter based in Darjeeling district of West bengal. He Worked in Various media houses for the last 22 years, presently working in Uttarbanga Sambad as Sr Sub Editor.

Share post:

Popular

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:

More like this
Related

New CM Advisor | টিম শুভেন্দু রেডি! কমিশনের বিশেষ পর্যবেক্ষক সুব্রত এবার মুখ্যমন্ত্রীর উপদেষ্টা, ব্যক্তিগত সচিব কে?

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: শনিবার ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে প্রধানমন্ত্রী...

Madhyamik Result 2026 | পাথর খাদান থেকে সাফল্যের শিখরে! আসানসোলের ২০ শ্রমজীবী কন্যার অসাধ্য সাধন

আসানসোল অন্ধকার থেকে আলোয় ফেরার এক অনন্য নজির গড়ল...

Punjab Minister Arrested | অর্থপাচার মামলায় ইডির জালে পঞ্জাবের মন্ত্রী! প্রতিহিংসার অভিযোগে সরব কেজরিওয়াল

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: ফের এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (ED) নিশানায়...

Mamata Banerjee | বিজেপিকে রুখতে বাম-অতিবাম ও জাতীয় দলগুলিকে নিয়ে মহামঞ্চ গড়ার ডাক মমতার

উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক: রাজ্যে ক্ষমতার পালাবদলের পর কালীঘাটে...