রাজ্য পুলিশে রদবদল, ইসলামপুর-চোপড়ায় নতুন আইসি

শেষ আপডেট:

শিলিগুড়ি: ইসলামপুর, চোপড়া সহ বেশ কয়েকটি থানায় ইনস্পেক্টর ইনচার্জ (আইসি) পদে রদবদল হল। সোমবার রাজ্য পুলিশের তরফে এই বদলির নির্দেশিকা জারি হয়েছে। ইসলামপুর থানার আইসি পদে দীর্ঘ কয়েক বছর ধরেই কাজ করছেন শমীক চট্টোপাধ্যায়। তাঁকে পূর্ব বর্ধমানের কোর্ট ইনস্পেক্টর (সদর) হিসেবে বদলি করা হয়েছে। ইসলামপুর থানার নতুন আইসি হচ্ছেন সন্দীপ চক্রবর্তী। চোপড়া থানার নতুন আইসি হচ্ছেন সঞ্জয় দাস। তিনি গোয়ালপোখরের সার্কেল ইনস্পেক্টর পদে ছিলেন।

চোপড়ার বর্তমান আইসি হেমন্ত শর্মাকে বাঁকুড়ার ডিইবি ইনস্পেক্টর হিসেবে বদলি করা হয়েছে। চাকুলিয়া থানার আইসি প্রশান্ত চামলিংকে শিলিগুড়ি পুলিশ কমিশনারেটে বদলি করে সেই জায়গায় পিনাকী সরকারকে দায়িত্ব দেওয়া হয়েছে। গোয়ালপোখর থানার নতুন আইসি হচ্ছেন ওমর ফারুক। ওই থানার বর্তমান আইসি চনয় ঘোষকে পশ্চিম মেদিনীপুরের জেলা গোয়েন্দা শাখায় বদলি করা হয়েছে। গোয়ালপোখরের নতুন সার্কেল ইনস্পেক্টর (সিআই) হচ্ছেন বরুণ শেঠ।

Web Desk
Web Deskhttps://uttarbangasambad.com/
Uttarbanga Sambad is leading online news publisher in West Bengal. Every single article post checked after verify and fact checking by our own staff.

Share post:

Popular

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:

More like this
Related

Anganwadi Center Protest | অঙ্গনওয়াড়িতে ডিম অমিল! বালুরঘাটের করিমগুটিনে ক্ষোভে ফেটে পড়লেন অভিভাবকরা

পতিরাম: শিশুদের নিয়মিত পুষ্টিকর খাবার দেওয়ার সরকারি নির্দেশ থাকলেও,...

BJP | ৪৬ বছরের জেদ পূরণ! বাংলায় বিজেপি আসতেই চুল-দাড়ি কাটলেন গাজোলের ৭৫ বছরের অতুল বিশ্বাস

গাজোল: রাজনীতিতে নিষ্ঠা আর জেদের এক অনন্য নজির সৃষ্টি...

Burma Teak Smuggling | টিনের আড়ালে সেগুনের পাচার! অসম-বাংলা সীমানায় ৩০ লক্ষ টাকার কাঠ উদ্ধার করল বন দপ্তর

বক্সিরহাট: নবান্নে মন্ত্রিসভার প্রথম বৈঠকেই পাচার রোধে কড়া বার্তা...

Manoj Agarwal | রাজ্যের মুখ্যসচিব হলেন মনোজ আগরওয়াল

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: রাজ্যের পরবর্তী মুখ্যসচিব হলেন রাজ্য...