Rajganj | রাস্তার ধুলোয় অতিষ্ঠ হয়ে পথ অবরোধ ফাটাপুকুরে

শেষ আপডেট:

রাজগঞ্জ: নির্মীয়মান রাস্তার ধুলোয় অতিষ্ঠ হয়ে পথ অবরোধ করলো এলাকাবাসী। শনিবার দুপুরে ঘটনাটি ঘটেছে রাজগঞ্জ থানার অন্তর্গত ফাটাপুকুরে। ফাটাপুকুর এলাকার বাসিন্দা এবং ব্যবসায়ীরা এই পথ অবরোধে শামিল হন। এলাকাবাসীর দাবি, রাস্তা নির্মাণের (Road Construction) কাজে যুক্ত ঠিকাদারি সংস্থা (Contracting Company) রাস্তায় জল না দেওয়ার ফলে ধুলোয় (Dust) আস্তরণ পড়ে গেছে দোকানগুলিতে। সাধারণ মানুষও ধুলোর ফলে সর্দি, কাশিতে ভুগছেন। সকাল ১১ টা থেকে পথ অবরোধ শুরু হলে ছুটে আসে রাজগঞ্জ ট্রাফিক পুলিশ। রাজগঞ্জে ট্রাফিক ওসি বাপ্পা সাহা অবরোধকারীদের সঙ্গে আলোচনা করে জল দেবার আশ্বাস দিলে দুপুর বারোটায় অবরোধ উঠে যায়।

Mouli Majumder
Mouli Majumderhttps://uttarbangasambad.com
Mouli Majumder is working as Trainee Sub Editor. Presently she is attached with Uttarbanga Sambad Online. Mouli is involved in Copy Editing, Uploading in website.

Share post:

Popular

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:

More like this
Related

West Bengal Assembly | বিধানসভায় তৃণমূলের বিরোধী দলনেতা শোভনদেব, ডেপুটি দুই মহিলা মুখ!

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: ২০২৬-এর নির্বাচনী লড়াইয়ে কার্যত ধুয়ে...

Dhupguri | ধূপগুড়িতে কৃষকদের লাভের গুড় খাচ্ছে গবাদিপশু, প্রশাসনের উদাসীনতায় বাড়ছে ক্ষোভ

শুভাশিস বসাক, ধূপগুড়ি: একদিকে বাজারের মন্দা ভাব, অন্যদিকে গবাদিপশুর...

TMC | মুখ খুলতেই কড়া পদক্ষেপ! তিন মুখপাত্রকে ৬ বছরের জন্য সাসপেন্ড করল তৃণমূল

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: বিধানসভা নির্বাচনে বিপর্যয়ের রেশ কাটতে...

Malda | চাঁচলে টোটো বোঝাই অবৈধ মদ উদ্ধার, গ্রেপ্তার ২

মুরতুজ আলম,সামসী: মালদা (Malda) জেলার চাঁচল (Chanchal) এলাকায় অবৈধ...